এক্সপ্লোর

ঋষভে মুগ্ধ সৌরভ বললেন ‘ওয়াও’, পন্টিং বলছেন,  ‘ভিন গ্রহের ক্রিকেটার’

তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্ত একইসঙ্গে দুই প্রাক্তন তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের নজর কেড়ে নিলেন। দুজনেই চমত্কৃত বছর একুশের এই ক্রিকেটারের ব্যাটিংয়ে। দুই প্রাক্তন তারকার একজন বললেন, এ তো দেখছি ভিন গ্রহের ক্রিকেটার। আর একজনের গলায় ঝরে পড়ছে একই ধরনের মুগ্ধতা, ওয়াও।

নয়াদিল্লি:  তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্ত একইসঙ্গে দুই প্রাক্তন তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়  ও রিকি পন্টিংয়ের নজর কেড়ে নিলেন। দুজনেই চমত্কৃত বছর একুশের এই ক্রিকেটারের ব্যাটিংয়ে। দুই প্রাক্তন তারকার একজন বললেন, এ তো দেখছি ভিন গ্রহের ক্রিকেটার। আর একজনের গলায় ঝরে পড়ছে একই ধরনের মুগ্ধতা, ওয়াও। কয়েকদিন আগেই ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়। দলে জায়গা পাননি ঋষভ। অভিজ্ঞতার নিরিখে ঋষভের আগে দীনেশ কার্তিকের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। এরপর আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৬ বলে ৭৮ রানের মারকাটারি ইনিংস খেলে যেন সেই উপেক্ষার জবাব দিলেন দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ঋষভের তূণে রকমারি শটের নমুনা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভ। মাঠে ছুটে এসে ঋষভকে কোলে তুলে নিয়েছিলেন তিনি। পরে ট্যুইট করে বলেন, আসাধারণ ঋষভ, ওয়াও। রাজস্থানের বিরুদ্ধে ঋষভের ম্যাচ জেতানো ইনিংস সাজানো ছিল চারটি ছয়  ও চারটি চারে। তাঁর ব্যাটিং দাপটে চার বল বাকি থাকতেই দিল্লিতে ১৯২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ও প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, বিশ্বকাপ স্কোয়াডে ঋষভকে না রেখে বড় ভুল করেছে ভারত। পন্টিং বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়ে ও কতটা হতাশ হয়েছিল, তা আমি জানি। আমার মতে ওকে না নিয়ে ভারত বড় ভুল করেছে। ইংল্যান্ডের পরিবেশে স্পিনারদের বিরুদ্ধে ও বিধ্বংসী হয়ে উঠতে পারত। দুটি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পন্টিং বলেছেন, ও বিশ্বকাপে কী করতে পারত, তা দেখতে পারলে খুব ভালো লাগত। ওর সুযোগ না পাওয়ার সময়ই আমি বলেছিলাম যে, ওর তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। শিখর ধবন আউট হওয়ার পর দায়িত্বশীল ইনিংস খেললেন ঋষভ। পন্টিং বলেছেন, ঋষভের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা একটু পেস পছন্দ করে। আর সেটাই দেখা গেল। এ ধরনের উইকেটে ও কিন্তু ভয়ঙ্কর। মুম্বইয়ে এ ধরনের উইকেটে ও ২০ বলে ৭০-এর মতো রান করেছিল। পন্টিং বলেছেন, ও যেন অন্য গ্রহের বাসিন্দা। ও অতি-প্রতিভাবান খেলোয়াড়। ও প্রকৃতই লড়াকু ও  ম্যাচ উইনার। সৌরভ বলেছেন, এ ধরনের প্রতিভাকে খেলার ধরন বদলাতে বলা উচিত নয়। ঋষভের মতো প্লেয়াররা প্রকৃত ম্যাচ উইনার। চার-পাঁচটা ম্যাচে ব্যর্থ হতে পারে। কিন্তু নিজের দিনে একার হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে। এজন্যই ওরা এতটা গুরুত্বপর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget