এক্সপ্লোর

Gautam Gambhir: দেশের অপমান মেনে নেব না, 'অশালীন ইঙ্গিত' করা নিয়ে বললেন গম্ভীর

Asia Cup: গম্ভীর এবার আত্মপক্ষ সমর্থন করলেন। জানালেন, ভারত-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল বলেই মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি।

নয়াদিল্লি: এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচের পর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মাঠ ছেড়ে বেরনোর সময় অশালীন ইঙ্গিত করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ক্লিপিংস। বলাবলি শুরু হয়ে যায়, গ্যালারি থেকে তাঁকে দেখে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির নামে জয়ধ্বনি দেওয়াতেই মেজাজ হারান গম্ভীর। দর্শকদের উদ্দেশে তিনি মধ্যমা দেখিয়েছেন বলেও অভিযোগ ওঠে।

যদিও গম্ভীর এবার আত্মপক্ষ সমর্থন করলেন। জানালেন, ভারত-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল বলেই মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি। কোহলি-ধোনির নামে জয়ধ্বনির প্রসঙ্গই তোলেননি বিজেপির সাংসদ। গম্ভীর জানিয়েছেন, গ্যালারি থেকে কিছু পাক সমর্থক কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। সেই কারণেই তিনি জবাব দেন। গম্ভীর বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে যা খুশি দেখাতে পারে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। আমার দেশের নামে কেউ অবমাননাকর কিছু বললে মেনে নেব না।’

আইপিএলের মঞ্চে মাঠের মধ্যে দু'জনের বাদানুবাদ এসেছিল শিরোনামে। তারপর থেকে মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও এখনও যে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্কের রসায়নে বিন্দুমাত্র বদল ঘটেনি, সেটা সামনে চলে আরও একবার। বলা ভাল, অত্যন্ত দৃষ্টিকটূভাবে। সমর্থকদের দিকে মধ্যমা উঁচিয়ে অশালীন ইঙ্গিত করে কার্যত সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড়ের মুখে পড়েছেন গৌতম গম্ভীর (Goutam Gambhir)।

এশিয়া কাপে (Asia Cup) নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচের মাঝে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দেওয়া গৌতম গম্ভীরকে দেখে কয়েকজন সমর্থক ইচ্ছাকৃতভাবে কোহলির জয়ধ্বনি দিতে থাকেন। যে আওয়াজ শুনে পিছন ঘুরে দাঁড়িয়ে যান গম্ভীর। সঙ্গে সঙ্গে সেই স্লোগানের রেশ আরও বাড়তে শুরু করে। যারপরই কার্যত সকলকে অবাক করে দিয়ে সেই সমর্থকদের উদ্দেশে মধ্যমা দেখিয়ে অশালীন ইঙ্গিত করে ভিতরে ঢুকে যান গোতি। কয়েক সেকেন্ডের যে ভিডিও সোশাল মিডিয়ায় সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচনার রেশের মুখেও পড়তে হচ্ছে গম্ভীরকে।

যদিও এই ঘটনার নেপথ্যে কোহলি বা ধোনির কোনও প্রসঙ্গ নেই বলেই জানিয়েছেন গৌতি।       

আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরে কবে ভারত-পাক দ্বৈরথ? দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget