এক্সপ্লোর

Gautam Gambhir: বিশ্বকাপের বছরে ওয়ান ডে ম্যাচ এড়িয়ে যাওয়া উচিত নয় কোহলি-রোহিতের, মত গম্ভীরের

Team India: ২০১১ সালের পর থেকে ১১ বছর কেটে গিয়েছে। বিশ্বকাপ জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০০৭ সালের পর থেকে খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে ২০২৩। আর আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। ২০১১ সালের পর থেকে ১১ বছর কেটে গিয়েছে। বিশ্বকাপ জেতেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০০৭ সালের পর থেকে খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শেষবার ওয়ান ডে বিশ্বকাপ এসেছিল ঘরের মাঠেই। এবার ২০১১ সালের পুনরাবৃত্তি হয় কি না, তা দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আর বিশ্বকাপের বছরে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) কোনও ওয়ান ডে ম্যাচ এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই টুর্নামেন্টে ফাইনালের অন্যতম নায়ক গম্ভীর। তিনি বলেছেন, 'বিশ্বকাপের আগে আমাদের ঠিক করে নিতে হবে দলের মূল খেলোয়াড় কারা। এখন আর পরীক্ষানিরীক্ষার জায়গা নেই। সম্প্রতি খুব বেশি পরিবর্তন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওয়ান ডে বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার আর জায়গাই নেই। দলের যারা প্রধান ক্রিকেটার, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি - এদের ধারাবাহিকভাবে সব ম্যাচে খেলতে হবে। এখন আর বিরতি নেওয়ার জায়গাই নেই। বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই।'

গম্ভীর এখানেই থেমে থাকেননি। বলেছেন, 'দেখা যাবে বিশ্বকাপ এসে গিয়েছে আর তখনও দলগঠন সম্পূর্ণ হয়নি। খুব বেশি পরিবর্তন হলে তা ভাল নয়। গত দুটি বিশ্বকাপে সেটা দেখা গিয়েছে। আশা করছি রোহিত-কোহলিরা এখন আর বিশ্রাম নেবে না। বিশেষ করে পঞ্চাশ ওভারের ক্রিকেটে।'

প্রসঙ্গত, সম্প্রতি রোহিত হোক বা কোহলি, একাধিক সিরিজে বিশ্রাম নিয়েছেন। ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলার নীতি নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ও। যে নীতির বিরোধিতা করছেন গম্ভীর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautam Gambhir (@gautamgambhir55)

আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget