এক্সপ্লোর

Gerd Müller Death: চিরঘুমের দেশে ফুটবল কিংবদন্তি গার্ড মুলার

২০১৫ থেকে অ্যালজাইমার্সে ভুগছিলেন তিনি। বাড়িতে বিশেষ চিকিৎসা চলছিল ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নির্ণায়ক গোল করে দেশকে বিশ্বকাপ জেতানোর নায়কের।

মিউনিখ : চিরঘুমের দেশে ফুটবল কিংবদন্তি গার্ড মুলার। জার্মান কিংবদন্তির বয়স হয়েছিল ৭৫। বায়ার্ন মিউনিখের তরফে জানানো হয়েছে যে খবর। জার্মান ক্লাবের জার্সিতে কেরিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছিলেন মুলার। ২০১৫ থেকে অ্যালজাইমার্সে ভুগছিলেন তিনি। বাড়িতে বিশেষ চিকিৎসা চলছিল ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নির্ণায়ক গোল করে দেশকে বিশ্বকাপ জেতানোর নায়কের।

রবিবার ব্যাভারিয়ান জায়ান্টসদের পক্ষে বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ বায়ার্ন মিউনিখের গোটা জগৎ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে। প্রয়াত হয়েছেন গার্ড মুলার। বয়স হয়েছিল ৭৫। ওঁর স্ত্রী উসি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আর ক্লাবের ইতিহাসে ও আমাদের স্মৃতিতে সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন গার্ড মুলার।'  

বায়ার্ন মিউনিখের জার্সিতে ৬০৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৬৬টি গোলের নজির রয়েছে গার্ড মুলারের। শুধুমাত্র বুন্দেশলিগায় ৩৬৫ গোল করেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার। জার্মানির সেরা লিগে সাতবার সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছিলেন তিনি। ১৯৭০ বিশ্বকাপেও জার্মানি (তৎকালীন ওয়েস্ট জার্মানি) সাফল্যে (তৃতীয় স্থান) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৯৭২ ইউরোতে সর্বোচ্চ স্কোরার ছিলেন মুলার। যে প্রতিযোগিতার ফাইনালে জোড়া গোল করে জার্মানিকে সোভিয়েত ইউনিযনের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে তাঁর করা নির্ণায়ক গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।

১৯৬৪ সালে বায়ার্ন মিউনিখে ক্লাবে নাম লেখানোর পর ইন্টারকন্টিনেন্টাল কাপ, তিনবার ইউরোপীয়ান কাপ, ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ ছাড়াও ব্যাভারিয়ান জায়ান্টসদের জার্সিতে চারবার করে বুন্দেশলিগা ও ডিএফবি কাপ জিতেছিলেন মুলার। ফুটবলার হিসেবে অবসরের পরও তাঁর বায়ার্নের সঙ্গে অভিন্ন যোগাযোগ বজায় ছিল। অসুস্থ হয়ে পড়ার আগে পর্যন্ত দীর্ঘদিন বায়ার্নের যুব দলের কোচিং করিয়েছিলেন গার্ড মুলার।

কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ গোটা ফুটবলমহল। বায়ার্ন মিউনিখের সিইও তথা জার্মান ফুটবলের অপর কিংবদন্তি অলিভার কান বলেছেন, 'গার্ড মুলারের প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত। বায়ার্ন মিউনিখের ইতিহাসে সর্বোত্তম কিংবদন্তি ছিলেন উনি। বায়ার্ন ক্লাব ও জার্মান ফুটবলের প্রতি ওঁর অবদান অনস্বীকার্য। আমাদের হৃদয়ে সারাজীবন থাকবেন গার্ড।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget