এক্সপ্লোর

Germany vs Poland: বিশ্বকাপের ৬ মাস পরেও ঘর গোছাতে ব্যর্থ জার্মানি, হারতে হল পোল্যান্ডের কাছে

International Football: বিশ্বকাপের পরেও জার্মানির ফুটবলের হতশ্রী ছবিটা বদলাল না। শুক্রবার রাতে ওয়ারশ-তে চিরপ্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেল জার্মানি (Poland vs Germany)।

ওয়ারশ: তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। জার্মানির (Germany Football Team) বিপর্যয় দেখে হই চই পড়ে গিয়েছিল ফুটবল বিশ্বে।

বিশ্বকাপের পরেও জার্মানির ফুটবলের হতশ্রী ছবিটা বদলাল না। শুক্রবার রাতে ওয়ারশ-তে চিরপ্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেল জার্মানি (Poland vs Germany)। ম্যাচটি প্রীতি ম্যাচ ছিল। তবু জার্মানি ফুটবলের দলের পারফরম্যান্সে সমালোচনার ঝড়।

কাতার বিশ্বকাপের পরই জোয়াকিম লো কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। জার্মানির নতুন কোচ হয়েছেন হ্যান্সি ফ্লিক। তবে কোচ বদলেও দলের ভাগ্য বদলাল না। ওয়ারশ-তে একের পর এক সুযোগ তৈরি করলেও কাজের কাজটিই করতে পারলেন না জামাল মুসিওয়ালারা। লক্ষ্যভেদ করতে ব্যর্থ হল জার্মানি। 

ম্যাচে যদিও দাপট ছিল জার্মানিরই। পোল্যান্ডের গোল লক্ষ্য করে ২৫টি শট নেয় জার্মানি। যার মধ্যে ৯টি শট নিশানায় ছিল। কিন্তু প্রত্যেকবারই প্রতিহত হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন জাকুব কিউয়িওর। আর্সেনালের সেন্টার ব্যাক কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন। 

আগামী বছর ইউরো হবে জার্মানিতে। আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণ নিশ্চিত জার্মানির। তাই এবার বাছাইপর্ব খেলতে হচ্ছে না জার্মানিকে। যোগ্যতা অর্জন পর্বে খেললে বিপাকে পড়তে হতো কি না, সেই শঙ্কা হতেই পারে জার্মান সমর্থকদের। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি গত ছয় মাসেও নিজেদের গুছিয়ে নিতে পারেনি। শুক্রবার সেই ছবিটাই ফের একবার প্রকট হয়ে গেল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Portal wszystkich kibiców ⚽ (@laczynaspilka)

শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। ১৯৩৩ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার পোলিশদের কাছে হারল জার্মানি। আর কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেলে এটি তাদের তৃতীয় জয়হীন ম্যাচ।

পোল্যান্ডের জন্য ম্যাচটি ছিল জ্যাকব ব্লাজিকোভস্কিকে শেষ ম্যাচ। ৩৭ বছর বয়সী উইঙ্গার পোল্যান্ডের হয়ে ১০৯তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। প্রায় এক দশক বরুসিয়া ডর্টমুন্ডে খেলা ব্লাজিকোভস্কিকে স্ট্যান্ডিং ওবেশন দেন জার্মানি ও পোল্যান্ডের খেলোয়াড়রা।

 

আরও পড়ুন: স্ত্রী-কে জানিয়েছিলাম যে অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ সিরিজ: অশ্বিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget