এক্সপ্লোর

Glenn Maxwell: রয়েছেন স্বপ্নের ফর্মে, এর মধ্যে ফের চোট পেয়ে চিন্তা বাড়ালেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell Injury: বিশ্বকাপ থেকেই দুরন্ত ফর্মে তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ফের একবার চোটের কবলে পড়লেন।  এবার বিগ ব্যাশ লিগ খেলার সময়  চোট পেলেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ তারকা অলরাউন্ডার।

মেলবোর্ন: রয়েছেন স্বপ্নের ফর্মে।  বিশ্বকাপে অস্ট্রেলিয়া (Australia Cricket) চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর তিনি।  ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও শতরান হাঁকিয়ে  গোটা বিশ্বকে জানান দিয়েছেন তিনি এখনও শেষ হয়ে যাননি। এহেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ফের একবার চোটের কবলে পড়লেন।  এবার বিগ ব্যাশ লিগ খেলার সময়  চোট পেলেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ তারকা অলরাউন্ডার।  যার দরুন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স এর পরের ম্যাচ পাস এর বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না ম্যাক্সওয়েল। 

মেলবোন স্টার্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আগামী বুধবার পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে না। ব্রিসবেন হিট দলের বিরুদ্ধে খেলার সময় ফোরআর্ম পেশিতে চোট পেয়েছেন তিনি।"  উল্লেখ্য মেলবোন স্টার্স এর অধিনায়কও ম্যাক্সওয়েল। ব্রিসবেন হিটের বিরুদ্ধে  ১৪ বলে ২৩ সালের ইনিংস খেলেন  এই ডানহাতি ব্যাটার। 

উল্লেখ্য, গত বিশ্বকাপ থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ম্যাড ম্যাক্স। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের ইনিংস খেলেছেন তিনি। এরপর ভারতের বিরুদ্ধেও টি২০ সিরিজে শতরান হাঁকিয়েছেন। 

আইপিএল থেকেই যেন পুনর্জন্ম হয়েছে ম্যাড-ম্যাক্সের। ম্যাক্সওয়েল জানিয়েছেন, যতদিন পারবেন, আইপিএল খেলে যাবেন। বুধবার ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার খেলা শেষ টুর্নামেন্ট হবে আইপিএলই। যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব।'

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই বিশ্বকাপ জেতার জন্য এখন থেকেই ম্যাক্সওয়েল  নিজেকে তৈরি করছেন। 

অজির কথাতেই পরিষ্কার, আইপিএল টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন তিনি। ম্যাড ম্যাক্স বলছেন, ”আমার কেরিয়ারে আইপিএল খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যে কোচেদের অধীনে খেলেছি, যে সব আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে কাঁধ ঘষাঘষি করেছি, তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে দু মাস ধরে কথা বলা, অন্যদের খেলা দেখা, যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো ব্যাপার।”

এক দশকেরও বেশি সময় ধরে আইপিএল খেলছেন ম্যাক্সওয়েল। শুরু করেছিলেন দিল্লির হয়ে। দিল্লি দলের তখন নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০১২ সাল সেটা। পরে যে দলের নাম পাল্টে হয়েছে দিল্লি ক্যাপিটালস। ২০১৩ সালে রেকর্ড অর্থে তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৪ সালে তিনি যোগ দেন কিংস ইলেভেন পাঞ্জাবে (এখন নাম পাঞ্জাব কিংস)। কিন্তু সেভাবে সফল হননি। ২০২১ সালে নিলাম থেকে তাঁকে দল নেয় আরসিবি। বিরাট কোহলিদের দলে যোগ দিয়ে যেন নিজের সেরা ছন্দ ফিরে পান ম্যাক্সওয়েল। পরপর তিন মরশুমে যথাক্রমে ৫১৩, ৩০১ ও ৪০০ রান করেন ম্যাক্সওয়েল।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget