এক্সপ্লোর

IND vs AUS: দেশে ফিরছেন ম্যাক্সওয়েল, স্মিথরা, ভারতের বিরুদ্ধে আজ দ্বিতীয় সারির দল নামাবে অজিরা?

IND vs AUS, T20 Series: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোনও সিনিয়র ম্যাক্সওয়েল, জাম্পা খেলেননি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ২ তারকা খেলেছিলেন।

মেলবোর্ন: বিশ্বকাপ জয়ের পরই কামিন্স, স্টার্ক, লাবুশেনরা দেশে ফিরে গিয়েছিলেন। টি-টোয়েন্টি স্কোয়াডে ম্যাথু ওয়েডের (Matthew wade) নেতৃত্বে ভারতের বিরুদ্ধে খেলছে অজি ব্রিগেড। প্রথম দু ম্যাচে হারতে হয়েছে ক্যাঙ্গারু বাহিনীকে। আজ তৃতীয় টি-টোয়েন্টি (T 20 Series)। সিরিজ বাঁচানোর জন্য় এই ম্যাচ জিততেই হবে অজিদের (India vs Australia)। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই বিশ্বকাপজয়ী অজি স্কোয়াডের ৬ জনকে ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), স্টিভ স্মিথ (Steve Smith), মার্কাস স্টোইনিস, জশ ইংলিশ দেশে ফিরে যাচ্ছেন। তালিকায় রয়েছেন সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পাও। 

২৯ বছরের ট্রাভিস হেড প্রথম ম্যাচে খেলেননি। অবশ্য স্কোয়াডে তিনি ছিলেন। বাকি তিন ম্যাচেও অজি স্কোয়াডে থাকবেন হেড। অন্যদিকে, অজি স্কোয়াডে ঢুকে পড়লেন বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, বেন ডরসুইস ও ক্রিস গ্রিন। উল্লেখ্য, ম্যাথু ওয়েডের নেতৃত্বে চলতি সিরিজে খেলছে অজি শিবির। 

উল্লেখ্য, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হতে চলেছে। প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করছে চলতি সিরিজে। আজ জিতলেই সিরিজ মুঠোয়। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগ। তার মধ্যে এই সিরিজ জয় কিছুটা প্রলেপ হয়ত দিতে পারবে সেই ক্ষততে। 

এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। শামি, বুমরা, সিরাজের অনুপস্থিতি কিছুটা বোঝা গিয়েছে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত দুটো বদলের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের জায়গায় ঢুকতে পারেন আবেশ খান ও অক্ষর পটেলের জায়গায় ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। অর্শদীপ প্রথম দুটো ম্যাচে বল হাতে একেবারেই আশানরূপ পারফর্ম করতে পারেননি। ওভার প্রতি ১০ এর বেশি রান খরচ করেছেন তিনি। অন্যদিকে অক্ষর পটেলকেও আহামরি মনে হয়নি প্রথম দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পাওয়া একমাত্র সাফল্য তাঁর, বলা যেতে পারে। সেক্ষেত্রে আবেশ ও ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে জিতেশ শর্মা ও শিভম দুবেদের হয়ত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হবে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দুই গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল, মিশরের স্বপ্নভঙ্গ করে শেষ আটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: দুই গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল, মিশরের স্বপ্নভঙ্গ করে শেষ আটে আর্জেন্তিনা
England vs India Live: প্রিন্সের জোড়া উইকেট, বাটলারের পর ফেরালেন ব্রুককেও, ইনিংসের মাঝপথে ইংল্যান্ডের স্কোর ৯২/২
প্রিন্সের জোড়া উইকেট, বাটলারের পর ফেরালেন ব্রুককেও, ইনিংসের মাঝপথে ইংল্যান্ডের স্কোর ৯২/২
FIFA World Cup 2026: ব্রাজিল জয়ের পর রাতভর পার্টি, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রোগভোগে জর্জরিত নরওয়ে শিবির
ব্রাজিল জয়ের পর রাতভর পার্টি, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রোগভোগে জর্জরিত নরওয়ে শিবির
FIFA World Cup 2026: ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন
ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget