এক্সপ্লোর

স্বপ্নের হ্যাটট্রিকে কোন তিন ব্যাটসম্যানকে শিকার করতে চাইতেন, জানালেন ম্যাকগ্রা

তাঁর সময়ে ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা সিম বোলার ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয় পেসার গ্রেন ম্যাক গ্রা। একেবারে নিখুঁত নিশানায় এবং একনাগাড়ে একই জায়গায় বল ফেলে যাওয়ার দক্ষতার জন্য পরিচিত ছিলেন ম্যাকগ্রা।

নয়াদিল্লি: তাঁর সময়ে ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা সিম বোলার ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয় পেসার গ্রেন ম্যাক গ্রা। একেবারে নিখুঁত নিশানায় এবং একনাগাড়ে একই জায়গায় বল ফেলে যাওয়ার দক্ষতার জন্য পরিচিত ছিলেন ম্যাকগ্রা। এভাবে ব্যাটসম্যানদের নাজেহাল করতে জুড়ি মেলা ভার ছিল তাঁর। বিশ্বের খুব কম ব্যাটসম্যানই তাঁর বিরুদ্ধে দাপট দেখাতে পেরেছেন। কিন্তু সেই সময় বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের সঙ্গে ম্যাকগ্রার দ্বৈরথ হয়ে উঠেছিল অন্যতম সেরা আকর্ষণ। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক বছর আগে। কেরিয়ারের স্মৃতি রোমন্থন করে ম্যাকগ্রা জানালেন তাঁর সময়ের কোন তিন সেরা তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে হ্যাটট্রিক করতে পারলে তৃপ্তি পেতেন। ম্যাকগ্রা জানিয়েছেন, তাঁর স্বপ্নের হ্যাটট্রিক তালিকায় রয়েছেন ব্রায়ন লারা, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়। কোন ধরনের ডেলিভারি তাঁর তূণে ছিল না। এই প্রশ্নের জবাবে মজার ছলে তাঁর উত্তর-ঘন্টায় ১০০ কিমি গতিতে বল। ম্যাকগ্রা মনে করেন, ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এর আগে প্রাক্তন অজি স্পিনার ব্র্যাড হগ ম্যাকগ্রার সঙ্গে সচিন ও শোয়েব আখতারের সঙ্গে সচিনের টক্কর পার্থক্য নিয়ে মতামত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সচিন ও ম্যাকগ্রার দ্বৈরথ ছিল ধৈর্য্যের সংঘাত। আর সচিন বনাম আখতারের টক্কর ছিল নাটকীয়। শোয়েব গতির আগুনে আউট করতে চাইতেন সচিনকে। সেইসঙ্গে তা ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ, যা এই দ্বৈরথে বাড়তি আকর্ষণ এনে দিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget