এক্সপ্লোর

Google on Indian Cricket Team: অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ের উৎসব, গুগলে টাইপ করলেই ফাটছে আতসবাজি

অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বধ করে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। তার জন্য দেশ জুড়ে চলছে উৎসব। যার রেশ এবার গুগলেও। গুগলেও ভারতের জয়ে ফাটছে দেদার আতসবাজি!

কলকাতা: অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বধ করে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। তার জন্য দেশ জুড়ে চলছে উৎসব। যার রেশ এবার গুগলেও। গুগলেও ভারতের জয়ে ফাটছে দেদার আতসবাজি! হ্যাঁ, ঠিকই পড়েছেন। গুগলে ভারতীয় ক্রিকেট দল বা ভারত বনাম অস্ট্রেলিয়া (Indian Cricket Team, India Vs Australia) টাইপ করলেই কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে ফাটছে আতসবাজি। চোটের জন্য বিপর্যস্ত ভারতীয় দল যেন ফিনিক্স পাখির মতো বার বার ফিরে এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে। ৩৬ রানে অল আউট থেকে ঘুরে দাঁড়িয়ে মেলবোর্নে জয়। একের পর এক ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছিলেন দল থেকে। তার পরেও লড়াই ছেড়ে দেয়নি ভারত। যাঁরা ছিলেন তাঁদের দিয়েই লড়াই চালিয়ে গিয়েছিল দল। এসেছে সাফল্যও। ২-১ ব্যবধানে জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত। গাব্বায় চতুর্থ টেস্টে জয়ের পরেই গুগলের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাই অভিনন্দন জানান ভারতীয় দলকে। সব বাধা অতিক্রম করে ভারতের এই জয়কে সাধুবাদ জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, 'সর্বকালের সেরা টেস্ট সিরিজ জয়গুলোর মধ্যে অন্যতম। ভারতকে অভিনন্দন। অস্ট্রেলিয়াও ভাল ক্রিকেট খেলেছে। কী দুর্দান্ত একটা সিরিজই না হল।' পিচাই নিজে ক্রিকেটের বড় ভক্ত। জানা গিয়েছে, তিনিই চেয়েছিলেন ভারতের ঐতিহাসিক জয়কে আরও স্মরণীয় করে রাখতে। সেই জন্যই এই উদ্যোগ গুগলের। Google on Indian Cricket Team: অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ের উৎসব, গুগলে টাইপ করলেই ফাটছে আতসবাজি রূপকথার লড়াই! হ্যাঁ, ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২-১ ব্যবধানে সিরিজ জয়কে এভাবেই ব্যাখ্যা করা যায়। বিরাট এক টেস্ট খেলে দেশে ফিরবেন! সরকারিভাবে এই ঘোষণার পরই ক্রিকেটপণ্ডিতরা ভারতকে ০-৪ হোয়াইটওয়াশ হতে দেখেছিলেন! সেখানেই বিরাটের নেতৃত্বে অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে অলআউটের মহাবিপর্যয়! সেই বিপর্যয় যদি ইতিহাসে স্থান পায় তবে মহাপ্রত্যাবর্তনটা আরও বড় করে লেখা থাকবে। যেখানে বিরাট দেশে ফেরার পর শামি-উমেশদের চোটে জর্জরিত হয়ে পড়া পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দর-শার্দুল ঠাকুর-নভদীপ সাইনি-মহম্মদ সিরাজদের মতো একঝাঁক তরুণদের কাঁধে চেপে ইতিহাস লিখল ভারত। ৩৬ এর ধ্বংস দেখে যারা ভারতের উপর আস্থা হারিয়েছিলেন, রাহানের নেতৃত্ব তরুণদের নয়া ভারতই যেন তাঁদের নতুন রূপকথার প্রত্যাবর্তন দেখালেন। ডনের দেশে এ যেন নতুন ভারতের 'দাদাগিরি'।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget