এক্সপ্লোর

না জেনে ইনিংস ডিক্লেয়ার, বিশ্বরেকর্ড হাতছাড়া মহারাষ্ট্রের স্বপ্নীল-অঙ্কিতের

মুম্বই: ভুল সিদ্ধান্তের জন্য খুব কাছে গিয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে পার্টনারশিপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভাঙতে পারলেন না মহারাষ্ট্রের স্বপ্নীল গুগালে ও অঙ্কিত বাওয়ানে। রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে তাঁদের জুটিতে ওঠে ৫৯৪ রান। স্বপ্নীল অপরাজিত থাকেন ৩৫১ রানে এবং অঙ্কিত করেন অপরাজিত ২৫৮ রান। এরপরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক স্বপ্নীল। তিনি পরে বলেছেন, বিশ্বরেকর্ডের কথা জানতেন না। সেই কারণেই ইনিংস ডিক্লেয়ার করে দেন। এত কাছে এসেও নিজের ভুলে বিশ্বরেকর্ড হাতছাড়া হাতছাড়া হওয়ায় আফশোস করছেন স্বপ্নীল। প্রথম শ্রেণির ক্রিকেটে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড শ্রীলঙ্কার প্রাক্তন দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের দখলে। তাঁরা ২০০৬ সালে কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় উইকেট জুটিতে ৬২৪ রান করেছিলেন। সেই রেকর্ড থেকে মাত্র ৩০ রান দূরে থেমে গেলেন মহারাষ্ট্রের দুই ব্যাটসম্যান। বিশ্বরেকর্ড গড়তে না পারলেও, রঞ্জি ট্রফিতে অবশ্য পার্টনারশিপের নতুন রেকর্ড গড়েছেন স্বপ্নীল ও অঙ্কিত। তাঁরা বিজয় হজারে ও গুল মহম্মদের ৭০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। ১৯৪৬-৪৭ মরশুমে বরোদার হয়ে হোলকারের বিরুদ্ধে চতুর্থ উইকেট জুটিতে ৫৭৭ রান করেছিলেন হজারে ও মহম্মদ। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন স্বপ্নীল-অঙ্কিত। প্রথম ইনিংসে মহারাষ্ট্র ২ উইকেটে ৬৩৫ রান করার পর দিল্লি দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছে। এই ম্যাচে বড় ব্যবধানে হার এড়ানোই এখন দিল্লির লক্ষ্য।

সেরা শিরোনাম

Deepak Chahar: বাবার অ্যাকাডেমিতে অনুশীলন করতে এসে বিপদ, চুরি গেল মুম্বই ইন্ডিয়ান্স তারকার লক্ষাধিক টাকার ব্যাট
বাবার অ্যাকাডেমিতে অনুশীলন করতে এসে বিপদ, চুরি গেল মুম্বই ইন্ডিয়ান্স তারকার লক্ষাধিক টাকার ব্যাট
Kapil On Virat: বিশ্বকাপেই কি শেষ হবে ক্রিকেটে 'বিরাট অধ্যায়'? কপিল দেব মনে করেন...
বিশ্বকাপেই কি শেষ হবে ক্রিকেটে 'বিরাট অধ্যায়'? কপিল দেব মনে করেন...
Neeru Dhanda: এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'
এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে নীরু বলছেন, 'সোনার পদক মায়ের গলায় পরিয়ে দিতে চাই'
Rohit On Virat: পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ, বিরাটকে নিয়ে বড় বয়ান রোহিতের মুখে, কী বললেন?
পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ, বিরাটকে নিয়ে বড় বয়ান রোহিতের মুখে, কী বললেন?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget