এক্সপ্লোর

সতীর্থরা বুঝতেই দেয়নি আট বছর পরে দলে ফিরেছি, বলছেন পার্থিব

নয়াদিল্লি: আট বছর পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন পার্থিব পটেল। মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জিতিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। গ্লাভস হাতেও তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এই পারফরম্যান্সের পর পার্থিব বলছেন, সতীর্থরা তাঁকে বুঝতেই দেননি, আট বছর পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ড্রেসিংরুমে সবাই তাঁকে স্বাগত জানিয়েছেন। এত বছর পরে ভারতের হয়ে খেলতে নামার আগে তিনি কিছুটা মানসিক চাপে ছিলেন। কিন্তু সতীর্থদের জন্য সেই চাপ কেটে যায়। বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থদের প্রশংসা করেছেন পার্থিব। তিনি বলেছেন, ‘এই প্রথম টেস্টে জয়সূচক রান করলাম আমি। এটা আমার কাছে বিশেষ মুহূর্ত ছিল। ব্যাটসম্যান হিসেবে দলের জয়ের রান করতে পারা অসাধারণ অনুভূতি। এত বছর পরে দলে ফিরেই সেটা করতে পেরে দারুণ লাগছে। দেশের হয়ে খেলা সবচেয়ে বড় সম্মানের বিষয়। বাদ পড়ার পরে দলে ফেরা আরও কঠিন। কিন্তু বিরাট কোহলি সহ অন্যান্য সতীর্থরা আমাকে খোলা মনে খেলতে সাহায্য করেছে। দলের জন্য রান করতে পেরে ভাল লাগছে।’ পার্থিবের মতে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে মোহালি টেস্টে ভাল খেলতে সাহায্য করেছে। প্রথম ইনিংসে ৪২ রান করায় তিনি আত্মবিশ্বাস পেয়ে যান। ব্যাটসম্যান হিসেবে তাঁর পারফরম্যান্স ভাল। তবে কিপিংয়ে উন্নতির অবকাশ রয়েছে।

সেরা শিরোনাম

IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
FIFA World Cup: ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
ট্রাম্পের ফোনে উধাও শাস্তি! 'এপ্রিল ফুল বানানো হল,' ফুটবলকে বাঁচানোর ডাক বেলজিয়ামের কোচের
India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget