এক্সপ্লোর

কীভাবে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন, জানালেন সচিন

ক্রিকেটে মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলরের অবদান অতুলনীয়। 'গড অফ ক্রিকেট' বলে পরিচিত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিশ্ব ক্রিকেট মহলে বন্দিত। প্রায় ২৮ বছর বাইশ গজ শাসন করেছে তাঁর ব্যাট। কিন্তু সেই সচিনকেই একটা সময় ওপেনারের জায়গায় নামতে রীতিমতো আবদার করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছে।

নয়াদিল্লি: ক্রিকেটে মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলরের অবদান অতুলনীয়। 'গড অফ ক্রিকেট' বলে পরিচিত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিশ্ব ক্রিকেট মহলে বন্দিত। প্রায় ২৮ বছর বাইশ গজ শাসন করেছে তাঁর ব্যাট। কিন্তু সেই সচিনকেই একটা সময় ওপেনারের জায়গায় নামতে রীতিমতো আবদার করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছে। ব্যাটিং কিংবদন্তী নিজেই এ কথা জানিয়েছেন। সময়টা ১৯৯৪। সচিন জানিয়েছেন, কীভাবে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং করতে চেয়ে টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন করতে হয়েছিল। সচিন বলেছেন, ১৯৯৪-এ সীমিত ওভারের ক্রিকেটে আমি ভারতের হয়ে ওপেন করতে শুরু করি। ওই সময় সব দলেরই কৌশল ছিল, উইকেট বাঁচিয়ে রাখা। আমি অন্য ধরনের কিছু করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম শুরু থেকেই আমি বিপক্ষের বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাব। এই কাজে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাকে আর্জি জানাতে হয়েছিল। বলেছিলাম, ব্যর্থ হলে আর বলব না। ওপেনার হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে অকল্যান্ডে ৪৯ বলে ৮২ রান করেছিলাম। তাই আমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কথা বলতে হয়নি। টিম ম্যানেজমেন্টই বরং আমাকে দিয়ে ওপেন করানোর ব্যাপারে আগ্রহী ছিল। আমি এ কথা জানিয়ে বলতে চাইছি, কোনও কাজ করতে গেলে ব্যর্থ হওয়ার আশঙ্কা মাথায় রাখলে চলবে না। উল্লেখ্য, অকল্যান্ডের ওই ম্যাচে অজয় জাডেজার সঙ্গে প্রথমবার ওপেন করতে নেমেছিলেন সচিন। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত ওই ম্যাচে জিতেছিল।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget