এক্সপ্লোর

সংশোধিত অ্যাকশন কি ঠিক? পরীক্ষায় বসতে হচ্ছে হাফিজকে

করাচি: ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হওয়া পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজ ফিরে আসার জন্য পরীক্ষা দিতে চলেছেন। গত ১২ জুলাই তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অ্যাকশন বদলে ফেলা হাফিজ চলতি মাসের শেষদিকে আইসিসি-র কাছে পরীক্ষা দেবেন।   পিসিবি-র এক আধিকারিক বলেছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই হাফিজের পরীক্ষার দিন ঠিক করা হবে। সম্ভবত ইংল্যান্ড-পাকিস্তানের চলতি দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়েই এই পরীক্ষা হবে। টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ড সফরে অতিরিক্ত বোলার চাইছে। তৃতীয় ও চতুর্থ টেস্ট এবং সংক্ষিপ্ত ওভারের সিরিজে হাফিজ বল করার অনুমতি পাবেন কি না, তা জানতে চায় দল।   পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান এখন ইংল্যান্ডে রয়েছেন। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবা উল হক, কোচ মিকি আর্থার এবং সহকারী কোচ মুস্তাক আহমেদের সঙ্গে তিনি হাফিজের বিষয়ে আলোচনা করেছেন। বল করার সময় হাফিজের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পিসিবি। সেই কারণে আইসিসি-র কাছে পরীক্ষা দিতে পাঠানোর আগে বেসরকারিভাবে হাফিজের পরীক্ষা নেবে দল।   এপ্রিল মাসে হাঁটুতে চোট পেয়েছিলেন হাফিজ। তারপর থেকে তিনি বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার জন্য বেশি সময় দিতে পারেননি। ফলে পরীক্ষায় কতটা সফল হবেন, সে বিষয়ে পিসিবি কর্তারাই সন্দিহান।

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget