এক্সপ্লোর

খেলা ছেড়ে ভাড়ার গাড়ি চালাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার, পিসিবি-কে তোপ মহম্মদ হাফিজের

সোশ্যাল মিডিয়ায় সুভানের গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ঘরোয়া পরিকাঠামোর বেহাল দশা নিয়ে পিসিবি-কে তোপ দেগেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ হাফিজ।

করাচি: পাকিস্তানের এক প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার খেলা ছেড়ে এখন ভাড়ার মাল বহনের গাড়ি চালাচ্ছেন। তাঁর নাম ফজল সুভান। তিনি ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৮৭ গড়ে ২,৩০১ রান করেন। ২৯টি লিস্ট এ ম্যাচে তাঁর রান ৬৫৯। এই ক্রিকেটারই এখন মাঠ থেকে অনেক দূরে সম্পূর্ণ অন্য জগতে। সোশ্যাল মিডিয়ায় সুভানের গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ঘরোয়া পরিকাঠামোর বেহাল দশা নিয়ে পিসিবি-কে তোপ দেগেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ হাফিজ। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের কর্মহীন হয়ে পড়ার দায় কে নেবে আমি জানি না। এটা খুব দুঃখজনক। আরও অনেকেই সমস্যায় দিন কাটাচ্ছে। নতুন সিস্টেমে ২০০ জন ক্রিকেটারের দায়িত্ব নেওয়া হবে। কিন্তু এই নতুন মডেলের জন্যই হাজার হাজার ক্রিকেটার ও ম্যানেজমেন্ট স্টাফ কর্মহীন হয়ে পড়েছেন।’ পাকিস্তানের এক সাংবাদিক শোয়েব জাঠ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘ফজল সুভান এইচবিএল-এর খেলোয়াড় ছিলেন। তিনি পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দল এবং পাকিস্তান এ দলে খেলেছেন। একসময় তাঁকে পাকিস্তানের টেস্ট দলের জন্য ভাবা হচ্ছিল। ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এখন ‘ভাড়ার সুজুকি’ চালাচ্ছেন। তাঁর বেতন ছিল এক লক্ষ টাকা। এখন তাঁর উপার্জন ৪০ হাজার টাকারও কম।’ এই ভিডিওতে সুভান বলেছেন, ‘হ্যাঁ, আমি এই ভাড়ার গাড়িটা চালাই। এই কাজ আমি সবসময় পাই না। কোনও সময় কাজের চাপ থাকে, আবার হয়তো কখনও ১০ দিন কাজই থাকে না। পাকিস্তানের হয়ে খেলার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলার সময় আমি এক লক্ষ টাকা বেতন পেতাম। কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার পর এখন বেতন নেমে এসেছে ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। এই টাকা জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। তবে এখন যে এই কাজটা আছে, তার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ভবিষ্যতে এই কাজটাও থাকবে কি না, সেটা জানি না। আমাদের কোনও উপায় নেই। আমাদের বাচ্চাদের জন্য কিছু করতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget