এক্সপ্লোর

টেস্টে অভিষেকেই হাফসেঞ্চুরি, দ্রাবিড় ও কোহলিকে কৃতিত্ব দিলেন হনুমা বিহারী

লন্ডন: ইংল্যান্ডে ভারতীয় দলের পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজের এখন অন্তিম পর্যায়। ভারত ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৩-১ হেরে গিয়েছে। ওভালে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের অবস্থান মোটের ওপর ভালো। কিন্তু এই সিরিজে ঋষভ পন্ত ও হনুমা বিহারীর মতো তরুণ খেলোয়াড় পেয়েছে। চাপের মুখে ব্যাট করতে নেমে অভিষেক টেস্টেই ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন হনুমা। এই পারফরম্যান্সের কৃতিত্ব হনুমা ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক বিরাট কোহলিকে দিয়েছেন। ২৯২ তম ভারতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে হনুমার।কেরিয়ারের প্রথম টেস্টে তিনি যখন ব্যাট করতে নামেন তখন একের পর এক উইকেট হারিয়ে দল বেশ চাপে। তার ওপর আকাশে ছিল মেঘ। ওই পরিবেশে স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসনের মতো বোলারদের মুখোমুখি হওয়াটা সবসময়ই বেশ চ্যালেঞ্জের। হনুমা ম্যাচের পর বলেছেন, আমি ম্যাচ শুরু হওয়ার একদিন আগে রাহুল স্যরকে ফোন করেছিলাম। তাঁর সঙ্গে আমার কয়েক মিনিট কথা হয়। তিনি আমাকে কিছু টিপস দিয়েছেন। কোনও কিংবদন্তী যদি কাউকে এভাবে বুঝিয়ে দেন, তাহলে নিজেকে সংযত করা যায়। দ্রাবিড় হনুমাকে বলেন, তোমার টেকনিক ভালো, চিন্তাভাবনা স্বচ্ছ, সঠিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই মাঠে নিয়ে নিজের খেলাটা খেলো। হনুমা এ কথা বলেছেন। ২৪ বছরের হনুমা বলেছেন, এত দূর পৌঁছনোর ক্ষেত্রে ভারত এ দলের হয়ে খেলাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে জন্য আমি রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিতে চাই। তার কারণ এটা নয় যে, আমি ভারত এ দলের হয়ে খেলে ভালো পারফর্ম করেছি। বরং ওখানে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা আমাকে আরও  ভালো ব্যাটসম্যান হতে সাহায্য করেছে। মাঠে নেমে উল্টো দিকে কোহলির মতো ব্যাটসম্যানকে পাওয়া তাঁর পক্ষে লাভজনক হয়েছে। কোহলির সঙ্গে স্ট্রাইক রোটেট করে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন।  হনুমা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, উইকেটের অন্যপ্রান্তে কোহলি থাকায় কাজটা সহজ হয়ে গিয়েছিল। তাঁর সঙ্গে কথা বলে উপকৃত হয়েছি। পুরো সিরিজেই তিনি দারুণ ব্যাটিং করেছেন। তাঁর আত্মবিশ্বাস অন্যপ্রান্তে আমাকেও শক্তি দিয়েছে। মাঠে আমাকে সাহায্যে জন্য আমি অধিনায়ককে কৃতিত্ব দেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget