এক্সপ্লোর

ওপেন করতে নামলে প্রথম বল খেলতে চাইতেন না সচিন, দেখাতেন দুটো কারণ, জানালেন সৌরভ

একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সফল ওপেনিং জুটি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত ভারতীয় দলের হয়ে তাঁর ১৩৬ বার ওপেন করতে নেমেছিলেন তাঁরা। ৪৯.৩২ গড়ে তাঁদের জুটিতে মোট রান ৬,৬০৯। রানের হিসেবে সচিন-সৌরভ জুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল ওপেনিং জুটি। ভারত সচিনের সঙ্গে বীরেন্দ্র সহবাগকেও ওপেনার হিসেবে ব্যবহার করেছে।

  কলকাতা: একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সফল ওপেনিং জুটি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত ভারতীয় দলের হয়ে তাঁর ১৩৬ বার ওপেন করতে নেমেছিলেন তাঁরা। ৪৯.৩২ গড়ে তাঁদের জুটিতে মোট রান ৬,৬০৯। রানের হিসেবে সচিন-সৌরভ জুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল ওপেনিং জুটি। ভারত সচিনের সঙ্গে বীরেন্দ্র সহবাগকেও ওপেনার হিসেবে ব্যবহার করেছে। সহবাগ সৌরভের সঙ্গেও ওপেন করেছেন। এই জুটিগুলিও সফল। বর্তমানে রোহিত শর্মা ও শিখর ধবন জুটিও ভালো খেলছে। তাঁদের জুটিও সফল। কিন্তু তাঁদের জুটি এখনও সৌরভ ও সচিনের জুটির সাফল্যের পর্যায়ে পৌঁছতে পারেনি। সচিন-সৌরভ জুটি নিয়ে আলোচনা দীর্ঘদিনের। সেই সময় একটা কথা ক্রিকেট মহলে ঘুরত যে, ওপেন করতে নামলে সচিন সবসময়ই চাইতেন, সৌরভই প্রথম বলের মুখোমুখি হোন। এবার ওপেন নেটস উইথ ময়াঙ্ক-এর বিশেষ একটি পর্বে এ নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিবিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-এর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে আপলোড করা এক ভিডিওতে ময়াঙ্কের এ ব্যাপারে প্রশ্নের উত্তর বেশ মজাদার আন্দাজে দিয়েছেন সৌরভ।
ময়াঙ্ক জানতে চান, ওপেন করতে এলে সচিন কি সব সময়ই সৌরভকে স্টাইকার প্রান্তে দেখতে চাইতেন। এর জবাবে সৌরভ বলেন, সব সময়ই সচিন এমনটাই করত। আর এর জন্য ওর জবাব মজুত থাকত। আমি ওকে বলতাম, তুমিও মাঝেমধ্যে প্রথম বল খেল। আমিই তো সবসময়ই প্রথম বলটা খেলি। এক্ষেত্রে ওর দুটো জবাব ছিল। প্রথমত, ও মনে করত, ওর ফর্ম ভালো থাকলে নন স্টাইকার প্রান্তে থাকা দরকার। আর ফর্ম ভালো না থাকলেও ওর নন স্ট্রাইকিং প্রান্তেই থাকা উচিত। কারণ, এতে চাপ হাল্কা হয়। মজার ছলে সৌরভ বলেছেন, এভাবে ভালো ও খারাপ- দু ধরনের ফর্মের ক্ষেত্রেই ওর যুক্তি তৈরি থাকত। তবে সচিনকে স্ট্রাইকিং প্রান্তে পাঠাতে বিশেষ কৌশলও গ্রহণের কথা জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ব্যাট করতে নামার সময় ক্রিজের কাছাকাছি গিয়ে সচিনকে টপকে সটান নন স্ট্রাইকিং প্রান্তে চলে যেতেন তিনি। তখন সচিনকেই প্রথম বলের মুখোমুখি হতে হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget