এক্সপ্লোর

যুবরাজ, সহবাগের মতোই দাপুটে ব্যাটসম্যান, কোন ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করলেন রায়না?

রায়নার মতোই পন্থের পাশে দাঁড়িয়েছেন সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।

নয়াদিল্লি: ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের ধারাবাহিকতার অভাব, দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুঁড়ে দেওয়া নিয়ে অনেক সমালোচনা হলেও, তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুরেশ রায়না। এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যানের মতে, পন্থের পাশে দাঁড়ানো উচিত টিম ম্যানেজমেন্টের। যুবরাজ সিংহ ও বীরেন্দ্র সহবাগের মতোই দাপুটে ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন পন্থ। ইনস্টাগ্রামে লাইভ সেশনে যুজবেন্দ্র চাহলকে রায়না বলেন, ‘পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ও যখন ভাল খেলে, তখন সবাই খুশি হয়। ওর ব্যাটিং দেখে আমার যুবরাজ, সহবাগের কথা মনে পড়ে যায়। পন্থ ওদের মতোই দাপটে ব্যাটিং করে। ও যখন ফ্লিক করে, আমার (রাহুল) দ্রাবিড়ের কথা মনে পড়ে যায়।’ পন্থ প্রতিভাবান হলেও, জাতীয় দলে এখনও নিজের জায়গা পাকা করতে পারেননি। অনেক সুযোগ পেলেও, খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন। তাঁর বদলে সীমিত ওভারের ফর্ম্যাটে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। টেস্টে প্রথম পছন্দের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তবে রায়নার মতোই পন্থের পাশে দাঁড়িয়েছেন সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘আমি প্রায়ই ঋষভ পন্থের সঙ্গে কথা বলি। ওর বয়স মাত্র ২০-২১ বছর। ওকে নিয়ে এত প্রশ্ন ওঠে, ও স্নায়ুর চাপে ভোগে।’ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন রায়না। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিরাট খুব ভাল অধিনায়ক। ওর মধ্যে প্রাণশক্তি আছে, ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। সীমিত ওভারের ফর্ম্যাটে খেলতে হলে প্রচুর প্রাণশক্তি ও খেলার প্রতি ভালবাসা দরকার।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget