এক্সপ্লোর
আগামী বৃহস্পতিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি
চলতি বিশ্বকাপে কয়েকটি ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে, ভেস্তে গিয়েছে তিনটি ম্যাচ। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচেও বর্ষণের ভ্রুকুটি। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য বলা হয়েছে, মধ্যাহ্নভোজের পর বৃষ্টি কমতে পারে। ফলে ওভার কমিয়ে খেলার একটা সম্ভাবনা রয়েছে।

নটিংহ্যাম: চলতি বিশ্বকাপে কয়েকটি ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে, ভেস্তে গিয়েছে তিনটি ম্যাচ। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচেও বর্ষণের ভ্রুকুটি। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য বলা হয়েছে, মধ্যাহ্নভোজের পর বৃষ্টি কমতে পারে। ফলে ওভার কমিয়ে খেলার একটা সম্ভাবনা রয়েছে। গত দুইদিন ধরে ইংল্যান্ডে একটানা বৃষ্টি চলছে। স্থানীয় আবহাওয়া দফতর বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। স্থানীয় ওয়েবসাইট নটিংহ্যামপোস্ট-এ জানানো হয়েছে, বৃষ্টির জন্য নটিংহ্যাম এলাকায় সপ্তাহের প্রায় অধিকাংশ সময়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তা বার্মিহ্যাম, পিটারবোরো ও নিউক্যাসলের মতো ইংল্যান্ডের বিস্তীর্ন এলাকার জন্য প্রযোজ্য। টানা বর্ষণের ফলে স্থানীয়ভাবে বন্যা ও যান চলাচল ব্যাহত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে জানানো হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নটিংহ্যামে বুধবার সন্ধে সাতটা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে।এরপর হালকা বর্ষণ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের সময়ে বন্ধ হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ন্যূনতম তাপমাত্রা হতে পারে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াম।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















