PR Sreejesh: ১৮ বছরের বর্ণময় কেরিয়ার, রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার নিলেন শ্রীজেশ
PR Sreejesh Padma Bhushan: তাঁর কেরিয়ারে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। FIH বর্ষসেরা গোলরক্ষকের সম্মানও পেয়েছেন তিনবার শ্রীজেশ। ২০২১, ২০২২, ২০২৪ সালে এই পুরস্কার পেয়েছিলেন।

নয়াদিল্লি: পদ্ম-সম্মানে সম্মানিত হলেন পি আর শ্রীজেশ। দুবারের অলিম্পিক্স পদকজয়ী শ্রীজেশকে যে পদ্ম সম্মানে সম্মানিত করা হবে, তা আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। সেই মতই এদিন রাষ্ট্রপতি ভবনে শ্রীজেশকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হল। এছাড়া এদিনই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হল প্রাপকদের হাতে।
গত জানুয়ারিতেই শ্রীজেশ যে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হবেন, তা জানিয়ে দেওয়া হয়েছিল। এর আগে মেজর ধ্যানচাঁদকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছিল। সেই অর্থে ভারতীয় হকিতে দ্বিতীয় প্লেয়ার হিসেবে পদ্মভূষণ সম্মান পেলেন শ্রীজেশ। এর আগে ১৯৫৬ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন ধ্যানচাঁদ। শ্রীজেশকে আধুনিক হকির ভগবান বলে সম্বোধন করা হয় হকি সার্কিটে। ১৮ বছরের লম্বা কেরিয়ারে দেশের জার্সিতে ৩৩৬টি ম্য়াচ খেলেছেন। প্যারিস অলিম্পিক্সের পরই পেশাদার হকিকে বিদায় জানিয়েছিলেন ৩৬ বছরের এই তারকা। কেরিয়ারে দুটো অলিম্পিক্স পদকও রয়েছে। ২০২০ টোকিও ও ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্রীজেশ।
View this post on Instagram
এছাড়াও তাঁর কেরিয়ারে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। FIH বর্ষসেরা গোলরক্ষকের সম্মানও পেয়েছেন তিনবার শ্রীজেশ। ২০২১, ২০২২, ২০২৪ সালে এই পুরস্কার পেয়েছিলেন। ২০১৫ সালে অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয় তাঁকে। ২০২১ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। ২০১০ সালে সিনিয়র হকি দলের হয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেকের পর থেকেই দেশের হকিতে নিজের ছাপ রেখেছেন শ্রীজেশ।
নিজের কেরিয়ারে চারটি অলিম্পিক্সে খেলেছেন শ্রীজেশ। ২০১২ সালে লন্ডন, ২০১৬ সালে রিও, ২০২০ সালে টোকিও ও ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে তেকাঠির নীচে দেখা গিয়েছে শ্রীজেশকে। দুটো এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য। ২০১৪ ও ২০২২ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৪ ও ২০২২ কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন শ্রীজেশ। এছাড়াও ২০১১, ২০১৬, ২০১৮ ও ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েচিলেন।
আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ





















