এক্সপ্লোর

হকি বিশ্বকাপ: প্রথমবার বিশ্বকাপে নেমেই ইংল্যান্ডকে ২-২ রুখে দিল চিন

ভুবনেশ্বর: এটাই তাদের প্রথম বিশ্বকাপ। অথচ প্রথমবারই চমক দিল ইংল্যান্ড।  র‌্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা ইংল্যান্ডের সঙ্গে ২-২ ড্র করল তারা। এর পুরো কৃতিত্বটাই অবশ্য যায় চিনের ইনার মঙ্গোলিয়া স্বয়ংশ্বাসিত এলাকার কাছে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, অত বড় দেশ চিনের হকি দলের ১৮ জন খেলোয়াড়ের সকলেই এসেছেন শুধু ইনার মঙ্গোলিয়া থেকে। চিনের বাকি ৩৩টি প্রদেশের একজন প্রতিনিধিও জায়গা পাননি জাতীয় হকি দলে। বিশ্বকাপ পুল বি-র ম্যাচে এই মঙ্গোলিয়ান খেলোয়াড়রা জান লড়িয়ে দিয়ে আটকে দিলেন হট ফেভারিট ইংল্যান্ড টিমকে। চিনা হকি দলের এখনও পর্যন্ত সেরা সাফল্য বলতে ২০০৬-এর দোহা এশিয়ান গেমসে রূপো জয়। এর বেশি কিছু এখনও করে দেখাতে পারেনি তারা। তবে গতকালের ম্যাচের শুরু থেকেই নবাগত চিন চমকে দেয়। ম্যাচের পঞ্চম মিনিটে তিনজন ইংরেজ ডিফেন্ডারকে ড্রিবল করে গোল করে দলকে এগিয়ে দেন জিয়াওপিং গাও। পিছিয়ে পড়ে ইংরেজ খেলোয়াড়রা একের পর এক আক্রমণ চালান চিনের রক্ষণে। অবশেষে পেনাল্টি কর্নার থেকে গোল দিয়ে সমতা ফেরান মার্ক গ্লেগহর্ন। কিন্তু তারপর আবার খেলা থেকে হারিয়ে যায় ইংল্যান্ড, চিনা রক্ষণ ভাঙতে কালঘাম ছুটে যায় তাদের। উল্টে চিনা খেলোয়াড়রা বারবার হানা দিয়ে ঝাঁঝরা করে দেন ইংল্যান্ডের রক্ষণ। যদিও বক্সের ভেতরে ইয়াং আওয়ের বাজে ভুলের জেরে গোল দিয়ে ৪৮ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন লিয়াম আনসেল। কিন্তু হাল ছাড়েনি চিনারা। ডিফেন্সের পাশাপাশি ইংল্যান্ড রক্ষণে বারবার আছড়ে পড়তে থাকে তারা। অবশেষে খেলা শেষের মাত্র ১ মিনিট আগে পেনাল্টি কর্নারে গোল শোধ করেন তালাকে দু। চিনের দক্ষিণ কোরীয় কোচ সাং রিউল কিম তাঁর খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, বলেছেন, এই ফল তাঁকেও চমকে দিয়েছে। এটাই তাঁদের প্রথম বিশ্বকাপ, তাই কোনও রকম উচ্চাশা নিয়ে এই ম্যাচ খেলতে নামেননি তাঁরা। কিন্তু ছেলেদের দুর্দান্ত লড়াইয়ের ফলে যেভাবে শক্তিশালী ইংল্যান্ডকে তাঁরা রুখে দিতে পারলেন, তাতে সকলে গর্বিত। ৪ তারিখ চিন খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সেদিনই ইংল্যান্ড নামবে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget