এক্সপ্লোর

Mohun Bagan SG: মোহনবাগানের সঙ্গে ১১ মাসের চুক্তি হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার

ISL 2023-24: মরশুমের শুরুটা দুর্দান্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। ডুরান্ড কাপে (Durand Cup) চ্যাম্পিয়ন হয়েছে। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে।

কলকাতা: মরশুমের শুরুটা দুর্দান্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। ডুরান্ড কাপে (Durand Cup) চ্যাম্পিয়ন হয়েছে। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে। আইএসএলে (ISL) খেতাবরক্ষার লড়াইয়েও দাপট দেখিয়ে চলেছে সবুজ-মেরুন শিবির। পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।

আর তার মাঝেই বড় ঘোষণা করল শতাব্দীপ্রাচীন ক্লাব। হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া (HMSI)-র সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। চলতি আইএসএলে সবুজ-মেরুন শিবিরের অ্যাসোসিয়েট স্পনসর হল তারা। ১১ মাসের চুক্তি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার মধ্যে।

এই চুক্তির মাধ্যমে HMSI তাদের জনপ্রিয় ব্র্যান্ড 'ডিও'-র প্রচার সারবে। ২০০২ সালে আত্মপ্রকাশের পর থেকে সকলের মন জয় করে নিয়েছে 'ডিও'। যারা মজায় জীবন কাটাতে চায়, সেই তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে 'ডিও'র নকশা তৈরি করা হয়েছিল। রাস্তায় স্টাইল আইকন মনে করা হয় যে স্কুটারকে। সেই জনপ্রিয়তার রেশ ধরে এবং রাইড-রোমাঞ্চ আরও বাড়াতে ২০২৩ সালে 'ডিও ১২৫' এনেছে হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া। সংস্থার আশা, দ্রুত সকলের হৃদয়ে জায়গা করে নেবে এই মডেল।

২০২৩-২৪ আইএসএলে মোহনবাগানের জার্সিতে থাকবে হন্ডা ডিও-র লোগো। যা আইএসএলের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। মাঠে নেমে হন্ডার উপস্থিতিও তুলে ধরবেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। এছাড়াও নানাভাবে মোহনবাগান ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার সম্পর্ক তুলে ধরা হবে। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েও ডিও-র সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলপ্রেমীরা।

হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার সেলস ও মার্কেটিংয়ের ডিরেক্টর যোগেশ মাথুর বলেছেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট ও HMSI-র এই জোট ফুটবলপ্রেমীদের আরও ভাল ও উত্তেজক মুহূর্ত উপহার দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।' আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার কর্নেল বিনোদ বিস্ত বলেছেন, 'হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়াকে পাশে পেয়ে আমরা সম্মানিত। ক্লাব হিসাবে আমাদের ঐতিহ্যও আমাদের শিখিয়েছে, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে। মোহনবাগান সুপার জায়ান্ট ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া মিলে খেলার দুনিয়ায় ছাপ রেখে যেতে চাই।'

আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget