এক্সপ্লোর

ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কুলদীপের হ্যাটট্রিক দেখে নস্টালজিক হরভজন

নয়াদিল্লি: ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের তরুণ স্পিনার কুলদীপ যাদবের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হরভজন সিংহ। তিনি নস্টালজিকও হয়ে পড়েছেন। কারণ, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজে ইডেন টেস্টেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই মাঠেই একই প্রতিপক্ষর বিরুদ্ধে অপর এক স্পিনারের হ্যাটট্রিক দেখে তাই উচ্ছ্বসিত ভাজ্জি। তাঁর মতে, এই পারফরম্যান্সের পর এখন কুলদীপকে দল থেকে বাদ দেওয়া খুব কঠিন। যুজবেন্দ্র চাহালও দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দলে সুযোগ পাওয়া কঠিন। কুলদীপের পারফরম্যান্স প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেছেন, ‘কুলদীপকে বল করতে দেখে আমার ২০০১ সালের মার্চের সেই বিকেলের কথা মনে পড়ে যাচ্ছিল। সেই প্রতিপক্ষ, সেই মুহূর্ত, সেই মাঠ, দু’জনের বয়সও এক। ও দারুণ কৃতিত্বের পরিচয় দিয়েছ। একজন তরুণ স্পিনার কেরিয়ারের শুরুতেই হ্যাটট্রিক করতে পারলে তার আত্মবিশ্বাস অন্য উচ্চতায় পৌঁছে যায়। সব ক্রিকেটারই সারা জীবন ধরে এই সাফল্য উপভোগ করে। ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। এই সাফল্য ইতিহাসে খোদাই হয়ে থাকবে।’ কুলদীপ ও চাহালের জুটির প্রশংসা করে হরভজন বলেছেন, এই দুই স্পিনার যে কোনও পরিবেশ-পরিস্থিতিতে পিচ থেকে সুবিধা আদায় করে নিতে পারেন। চাহাল খুব ভাল গুগলি করতে পারেন। তাঁর লেগব্রেকও দারুণ। কুলদীপ দু’দিকেই বল ঘোরাতে পারেন। তাঁর দুসরা বল অত্যন্ত কার্যকরী। এই দুই স্পিনার যখন দু’দিক থেকে বল করেন, হাওয়ায় বলের গতির হেরফের হওয়ার ফলে বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যা হয়। চাহাল ও কুলদীপ যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে অশ্বিন ও জাডেজার পক্ষে এখনই একদিনের দলে ফেরা কঠিন।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget