এক্সপ্লোর

ODI World Cup Final 2023: 'পিচ নিয়ে খুব বেশি আমি কিছু বুঝি না', ফাইনালের আগে কেন এমন বললেন কামিন্স?

IND vs AUS: ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল সৌরভের ভারত। আগামীকাল রোহিত বাহিনীর কাছে বদলা নেওয়ার পালা।

আমদাবাদ: বিশ্বকাপ ফাইনাল বলে কথা। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। খেতাব লড়াই। আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচের আগে পিচ নিয়ে অদ্ভূত কথা বললেন অজি অধিনায়ক প্য়াট কামিন্স। তিনি নাকি বোঝেনই না পিচের আচরণ, প্রকৃতি সম্পর্কে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে কামিন্স বলেন, ''আমি মূলত পিচ নিয়ে খুব বেশি বুঝি না। খুব বেশি জ্ঞান নেই। জল দেওয়া হয়েছে পিচে জানি। তবে আরও ২৪ ঘণ্টা যাক। ম্য়াচের আগে পিচ দেখে বোঝা যাবে কেমন হতে পারে। তবে যা মনে হচ্ছে উইকেট বেশ ভালই হবে।''

নরেন্দ্র মোদি স্টেডিয়াম এখনও পর্যন্ত বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজিত হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিও আয়োজিত হয়েছিল এই স্টেডিয়ামেই। স্পিনাররা এই পিচে সুবিধে পেয়ে এসেছেন। চলতি টুর্নামেন্টে এই মাঠে পেসাররা ৩৫ উইকেট নিয়েছেন। যদিও স্পিনাররা ২২ উইকেট নিয়েছেন। তবে এখানকার পিচ ব্যাটারদের খুবই সাহায্য করে। প্রচুর রান ওঠে এখানকার পিচে।

উল্লেখ্য,

১৯৮৭ এবং ১৯৯৯ সালে দুইবার বিশ্বজয়ের পর ২০০৩ সালে তৃতীয় বিশ্বখেতাব জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ভারতীয় দলও ১৯৮৩ সাল ও ২০১১ সালের পর এবার তাঁদের তৃতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আমদাবাদে মাঠে নামবে। 

২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। কিন্তু তারপরে সৌরভের টিম ইন্ডিয়া টানা আট ম্যাচ জিতে ফাইনালে পৌঁছয়। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াও এবারের বিশ্বকাপের বিশ্বকাপের শুরুতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর নাগাড় আট ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।

এখানেই শেষ নয়। ২০০৩ এবং ২০২৩ সালের মধ্যে আরও মিল রয়েছে। ২০০৩ সালে ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করার জন্য রাহুল দ্রাবিড়ের হাতে কিপিং দস্তানা তুলে দিয়েছিলেন সৌরভ। এবারও ভারতের হয়ে উইকেটের পিছনে আরেক রাহুল রয়েছেন। সেবার দ্রাবিড় মিডল অর্ডারে ব্যাট করে ১১ ম্যাচে ৩১৮ রান করেছিলে। তাঁকে আইডল মনে করা কেএল রাহুলও চলতি বিশ্বকাপে অনবদ্য ফর্মে। ১০ ম্যাচে রাহুলের সংগ্রহ ৩৮৬ রান। 

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget