এক্সপ্লোর

ENG vs PAK: আফশোস সঙ্গী করেই পাক ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন উইলি

David Willey Retirement: শেষ ম্যাচেও তুলে নিয়েছিলেন তিন উইকেট। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য জানিয়ে দিলেন যে হতাশা সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। 

কলকাতা: আগেই জানিয়ে দিয়েছিলেন যে বিশ্বকাপের (ICC World Cup 2023) পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড উইলি (David Willy)। সেই মত পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে গতকাল ইংল্য়ান্ডের ৯৩ রানের জয়টাই যে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল তা নিশ্চিত করে দিলেন ইংল্যান্ডের (England Cricket Team) তারকা পেসার ডেভিড উইলি। শেষ ম্যাচেও তুলে নিয়েছিলেন তিন উইকেট। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য জানিয়ে দিলেন যে হতাশা সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। 

ম্য়াচের শেষে বাঁহাতি ইংরেজ পেসার বলছেন, ''আমি মনে করি আমার সময় ফুরিয়েছে। তবে যাওয়ার সময় এটা বলতে চাই যে অনেকটা হতাশা সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় জানালাম। ৩৩ বছর বয়স আমার। আমি মনে করি এখনও আমি যথেষ্ট ফিট ছিলাম। নিজের সেরা পারফর্মও করে যাচ্ছি। অথচ টিম ম্যানেজমেন্ট হয়ত তেমন ভাবছে না। বোর্ডও তেমন ভাবছে না। আমার অবসর নেওয়ার অন্য়তম কারণ বার্ষিক চুক্তির আওতায় রাখা হয়নি আমাকে। জানি না কেন। মনে হচ্ছে বিশ্বকাপের পর অন্য কিছু ভাবছে দল।'' পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই তিন উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ওয়ান ডে কেরিয়ারে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন উইলি। তবে বিশ্বকাপের দল যে একদমই পরিকল্পনামাফিক পারফর্ম করেনি তা মেনে নিচ্ছেন তিনি। উইলি বলছেন, ''আমাদের বিশ্বকাপ সফর একেবারেই ভালভাবে এগোয়নি। পরিকল্পনামাফিক খেলতে পারিনি আমরা। আরও ভাল কিছু হতেই পারত। নিজের ক্ষেত্রে বলতে পারি যে দেশের জার্সিতে ১০০ উইকেট নিয়ে অবসর নেওয়ার অনুভূতি দুর্দান্ত। আমাদের দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে। দুর্দান্ত একটা গ্রুপ ছিল আমাদের।''

নিজের অবসর প্রসঙ্গে উইলি আরও বলেন, ''শেষ তিনটি ম্যাচে আমি ভীষণভাবে উপভোগ করেছি। আমি কখনওই এই দলে সেরা প্লেয়ার ছিলাম না। কিন্তু নিজের সীমিত ক্ষমতার মধ্যে মেলে ধরার চেষ্টা করেছি। ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্য়াটে দীর্ঘদিন ধরে খেলছি। আমি ভাগ্যবান যে বেশ কয়েকজন বিশ্বমানের প্লেয়ারের সঙ্গে খেলতে পেরেছি।"

গতকাল অবাস্তব লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। ইডেনে ইংল্যান্ডের ৩৩৭/৯ ছাপিয়ে মাত্র ৬.৪ ওভারে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট পেতেন বাবর আজ়মরা । রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে যখন পাকিস্তানের স্কোর ৩০/২, তখনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget