এক্সপ্লোর

Women's U-19 T20 World Cup: ভারত আর প্রথম টি-২০ বিশ্বকাপ ট্রফির মাঝে দাঁড়িয়ে লড়াকু ইংল্যান্ড

India to face England: এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আইসিসি। যে টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।

পোচেস্ট্রুম: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women's U-19 T20 World Cup) ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস সেমিফাইনালে যারা অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে দিয়েছে। 

এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আইসিসি। যে টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেমিফাইনালে কার্যত একপেশেভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে। আর অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

মাত্র ৯৯ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ইংরেজ পেসার এলি অ্যান্ডারসন ও অ্যালেক্সা স্টোনহাউস শুরুতেই ধাক্কা দেন অজি ইনিংসকে। তারপরই লেগস্পিনার হানা বেকার অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ধ্বংস করে দেন। একটা সময় ৫৯/৭ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। 

তারপর এলা উইলসন ও মিলি ইলিংওয়ার্থ ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নেমে পাল্টা লড়াই শুরু করেন। তাঁদের ব্যাট হাতে লড়াইয়ে একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, ম্যাচ জিততে গেলে অস্ট্রেলিয়াকে ৩ ওভারে ৪ রান করতে হতো। হাতে ছিল ২ উইকেট। কিন্তু ইলিংওয়ার্থ রান আউট হয়ে যান। ১১ নম্বরে নামা ম্য়াগি ক্লার্ক এলবিডব্লিউ হয়ে যেতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার লড়াই। ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ৯৬ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট (U19 Womens T20 WC) ভারতের মেয়েদের। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে ৮ উইকেটে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল ভারত। আর এক ম্যাচ জিতলেই ট্রফির স্বাদ পাবে টিম ইন্ডিয়া।

পোচেস্ট্রুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শেফালি বর্মা। শুক্রবারের  সেমিফাইনালের আগে পর্যন্ত চলতি টুর্নামেন্টে দু ম্যাচে রান তাড়া করেছে ভারত। দুবারই জিতে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়াই। সেই কারণেই হয়তো প্রতিপক্ষকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন শেফালি।

টসের আগেই ভারতীয় শিবিরের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠান মহিলাদের ক্রিকেটে কিংবদন্তি ঝুলন গোস্বামী। বাংলার সদ্য প্রাক্তন পেসার ট্যুইট করেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালের জন্য অনেক শুভেচ্ছা রইল। নিজেদের সেরাটা দাও আর প্রাণবন্ত ক্রিকেট খেল'।

ম্যাচে দেখা গেল, শুরু থেকেই যেন প্রাণোচ্ছ্বল ক্রিকেট খেললেন ভারতীয় মহিলারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই অ্যানা ব্রাউনিংয়ের উইকেট তুলে নেন মন্নত কাশ্যপ। পরের ওভারের প্রথম বলে এমা ম্যাকলিডকে ফিরিয়ে দেন তিতাস সাধু। ২.১ ওভারে ৫/২ হয়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ১০৭/৯ স্কোরে আটকে যায় নিউজিল্যান্ড।

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। মাত্র ১০ রান করে ফেরেন অধিনায়ক শেফালি বর্মা। ভারতের স্কোর দাঁড়ায় ৩৩/১। তবে অপর ওপেনার শ্বেতা শেরাওয়াত ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার। তিনি শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। দলকে ম্যাচ জিতিয়ে বেরন তিনি। ২৬ বলে ২২ রান করেন সৌম্যা তিওয়ারি। ১৪.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠতেই নতুন স্ট্রাইকারকে দলে নিল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget