এক্সপ্লোর

ICC Ranking: টেস্টে সিংহাসনচ্যুত ভারত, শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া

Team India: ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলই ১১৮ রেটিংয়ে ছিল। তবে পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলে শেষ হওয়ায় ভারত এক রেটিং পয়েন্ট হারায়।

দুবাই: এ যেন সাপ-সিঁড়ির লুডো। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে (Indian Cricket Team) হারিয়ে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ট্র্যাভিস হেড। যিনি ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। পরে অবশ্য অস্ট্রেলিয়াকে উৎখাত করে টেস্টে আইসিসি বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়েছিল ভারত। ফের উলটপুরাণ। ভারতের সিংহাসন কেড়ে নিল অস্ট্রেলিয়া। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা টেস্ট দল হিসাবে উঠে এল তালিকার শীর্ষে।

ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলই ১১৮ রেটিংয়ে ছিল। তবে পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলে শেষ হওয়ায় ভারত এক রেটিং পয়েন্ট হারায়। তাতেই শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারত নেমে গিয়েছে দুই নম্বরে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টেই জিতেছে। ১১৮ পয়েন্টেই রয়ে গিয়েছেন প্যাট কামিন্সরা।

এর ফলে তিন ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর দল হওয়ার স্বীকৃতি হারাল ভারত। টেস্ট ছাড়াও ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল ছিল ভারতই। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে তিন ধরনের ফর্ম্যাটে পয়লা নম্বরে পৌঁছেছিল ভারত। টেস্টে সিংহাসনচ্যুত হওয়ার পর এখন শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রইল ভারত।

ওয়ান ডে ক্রিকেটের শীর্ষেও রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া - এই দুই দলই। ১২১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারত। বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া রয়েছে দুইয়ে। তাদের রেটিং ১১৭।
 
টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে ভারতই। অনেকটা এগিয়ে রয়েছে রেটিংয়ে। ভারতের রেটিং ২৬৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৬। ৯ রেটিংয়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজ়ম। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।
 
তাৎপর্যপূর্ণভাবে, বোলারদের ব়্যাঙ্কিংয়ে তিন ফর্ম্য়াটের শীর্ষে তিন স্পিনার। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের সেরা বোলার ভারতের অফস্পিনার আর অশ্বিন। ওয়ান ডে ক্রিকেটে বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget