এক্সপ্লোর

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে কারা? ৩ ক্রিকেটারকে বাছলেন কার্তিক

আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ভারতের মাটিতে প্রথমে সেই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও পরে তা আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়। 

লর্ডস: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ক্রিকেটার বেশি প্রভাব ফেলবেন? ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক নিজের পছন্দমতো তিনজনকে বেছে নিয়েছেন। আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ভারতের মাটিতে প্রথমে সেই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও পরে তা আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়। 

এক সাক্ষাৎকারে যে তিনজনের কথা উল্লেখ করেছেন কার্তিক, তাঁদের মধ্যে রয়েছেন একমাত্র ভারতীয় হার্দিক পাণ্ড্য। কার্তিকের মতে হার্দিক আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ গজে দুর্দান্ত প্রভাব ফেলবেন। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক বলেন, 'কোনও বড় টুর্নামেন্টে জিততে হলে তোমাকে লড়াই করার মতো ব্যক্তিত্বের দরকার। আমার মনে হয় ভারতীয় শিবিরে সেই কাজটা করতে পারবেন হার্দিক পাণ্ড্য। বল হাতে হোক বা ব্যাট হাতে ও সবসময় কার্যকরী। এর আগেও দেখা গিয়েছে যখনই রাট রেট ওপরে তোলার ব্যাপার থাকে, তখনই হার্দিক বারবার সফল হয়েছেন। বেশিরভাগ বোলারকেই মাঠের বাইরে পাঠিয়েছে ও। এছাড়াও বোলার হিসেবেও ভীষণ চতুর মানসিকতা হার্দিকের। আমি এইজন্যই ওঁকে পছন্দ করি।'

আরও ২ জন যাঁদের নাম নিয়েছেন কার্তিক, তাঁরা হলেন নিকোলাস পুরান ও মিচেল স্টার্ক। ক্যারিবিয়ান তারকাকে নিয়ে কার্তিক বলেন, 'নিকোলাস পুরান একজন ভীষণ স্পেশাল ক্রিকেটার। যখনই ওঁর কেরিয়ার শেষ করবে, তখন পুরান টি-টোয়েন্টি ফর্ম্যাটে একজন সেরা ক্রিকেটার হিসেবে কেরিয়ার শেষ করবেন। দুর্দান্ত ব্যাট করে ওঁ। পুরানের ব্য়াট সুইংটাও দারুণ। ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে পুরানের ফর্মে থাকা ভীষণ দরকার।'

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার স্টার্কও কার্তিকের ডার্কহর্স। তিনি বলেন, 'স্টার্ক যদি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে খেলতে আসে, তবে তা ওঁদের জন্য খুব ভাল হবে। ডেথে ওঁর ওভারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সম্প্রতি খুব একটা ভাল ফর্মে ছিল না স্টার্ক। কিন্তু শেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কিন্তু ফের স্টার্ক ছন্দ খুঁজে পেয়েছে। সুইং ও পেস দিয়ে উইকেটও তুলে নিয়েছে। অজিদেরও তুরুপের তাস হতে পারে স্টার্ক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vozinha: নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget