এক্সপ্লোর

ICC: টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?

ICC Test Championship 2023-25: অন্যদিকে পাকিস্তান গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা গল টেস্টে। তাঁদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট।

দুবাই: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হয়ে ভারতের ২০১৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথচলা। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় টেস্টে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বৃষ্টির জন্য শেষ দিনের খেলাই সম্ভব হয়নি। মঙ্গলবার নতুন যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের ঝুলিতে রয়েছে এখন ১৬ পয়েন্ট। তাঁদের জয়ের শতাংশের হার ৬৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জয় ছিনিয়ে নেওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। 

অন্যদিকে পাকিস্তান গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা গল টেস্টে। তাঁদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত ১টি ম্যাচই খেলেছে পাক শিবির। আর তাতেই জয়। শতাংশের হার ১০০। ফলে বাবর আজমের দল শীর্ষে উঠে এসেছে। অ্যাশেজ ড্র করার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পঞ্চম স্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পরবর্তী ম্যাচ হয়ত ডিসেম্বরে। তারা তখন দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে খেলতে নামবে ২ দল। 

উল্লেখ্য, ম্যাচ জেতার জন্য ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৩৬৫ রানের বড় লক্ষ্য রাখে। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষ সেশনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটও তুলে নেয়। দুই উইকেটই পান আর অশ্বিন। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ২৮ ও অভিষেক ম্যাচ খেলা কার্ক ম্য়াকেঞ্জিকে শূন্য রানে ফেরান তিনি। দিনের শেষে তেজনারায়াণ চন্দ্রপাল ও জার্মেইন ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অপরাজিত ছিল। দুই ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে ২৪ ও ২০। এই পরিস্থিতিতেই পঞ্চম দিন ম্যাচ জেতার আশায় ছিল ভারত। তবে সেগুড়ে বালি, থুড়ি বৃষ্টি। পঞ্চম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় ভারতের ম্যাচ জেতার আশা অধরাই রয়ে গেল। তবে একটি রেকর্ড গড়েছে ভারতীয় দল।

ভারতীয় দল ত্রিনিদাদে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭.৫৪ রান প্রতি ওভারে ১৮১ রান করে। এটি টেস্টের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের দ্রুততম রান রেট। ভারতীয় দল অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙলেন। অজিরা ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান প্রতি ওভার গড়ে ২৪১/২ রান তুলেছিল। রবিবাসরীয় সন্ধ্যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই রেকর্ডই ভাঙল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া একমাত্র ইংল্যান্ডের দখলেই এক টেস্ট ইনিংসে প্রতি ওভার সাতের অধিক গড়ে রান তোলার কৃতিত্ব রয়েছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: বিরাট দুঃসংবাদ দিলেন কেকেআরের কোচ! আইপিএল শুরুর আগেই মন ভেঙে গেল নাইটপ্রেমীদের, ঘোষণা কবে?
বিরাট দুঃসংবাদ দিলেন কেকেআরের কোচ! আইপিএল শুরুর আগেই মন ভেঙে গেল নাইটপ্রেমীদের, ঘোষণা কবে?
IPL 2026: অনুশীলনের মাঝেই হঠাৎ পাশাপাশি বসলেন ধোনি-স্যামসন, এরপর...?
অনুশীলনের মাঝেই হঠাৎ পাশাপাশি বসলেন ধোনি-স্যামসন, এরপর...?
KKR: একাদশে নিজেই 'বোঝা', সেই রাহানেই এবারও নেতৃত্বে, কেকেআর কি বড় ভুল করল?
একাদশে নিজেই 'বোঝা', সেই রাহানেই এবারও নেতৃত্বে, কেকেআর কি বড় ভুল করল?
Virat Kohli: আইপিএলে 'বিরাট' সমস্যায় পড়তে চলেছেন কোহলি, আগেই সাবধান করলেন...
আইপিএলে 'বিরাট' সমস্যায় পড়তে চলেছেন কোহলি, আগেই সাবধান করলেন...

ভিডিও

GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
Ghantakhanek Sange Suman(১৯.০৩.২০২৬) পর্ব ১ : প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা, পরের তালিকায় বড় চমক অভয়ার মা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Embed widget