এক্সপ্লোর

Khardaha News: 'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !

Sougata On Khardaha Murder Case: খড়দায় টিএমসিপি কর্মী খুনে বিস্ফোরক সৌগত রায়, কী বললেন ?

উত্তর ২৪ পরগনা: খড়দায় টিএমসিপি কর্মী খুনে বিস্ফোরক সৌগত রায়। তিনি বলেন, 'খড়দা-টিটাগড় বেল্টে সমাজবিরোধীদের উত্থান। মণীশ শুক্লার খুনের সময় থেকেই সমাজবিরোধীদের উত্থান। পুলিশের গোটা বিষয়টা ভাল করে দেখা উচিত। খড়দায় টিএমসিপি কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই।'

রং খেলার নামে ডেকে , খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের অভিযোগ! হোলির দিন খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। দোল খেলার সময় সংঘর্ষ, নিহত অমর চৌধুরী। জয়শ্রী কেমিক্যালসের সামনে ওই টিএমসিপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর জি কর মেডিক্যালে আনার পরে যুবকের মৃত্যু। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর এবার খড়দায় খুন। সূত্র মারফৎ খবর, পুরনো বিবাদের জেরে ডেকে টিএমসিপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। 

দোলের দিন ফের অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার খড়দা। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অমর ওরফে আকাশ চৌধুরীকে রাস্তায় কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহতের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, বছরের শুরুতে আকাশের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিল অভিযুক্তরা। সেই রোষেই কি খুন হতে হল ২৪ বছরের ছাত্র নেতাকে? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের উত্তর ২৪ পরগনা...ফের ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা...ফের খড়দা, ফের খুন!!

তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে রাস্তায় ফেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা!! রঙের উৎসবে মিশে গেল রক্তের রং, রাজনীতির রং স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ, খড়দার ফকিরঘাট রোডে বাড়ির কাছেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দোল খেলছিলেন অমর ওরফে আকাশ চৌধুরী। তখনই বাইকে করে ১০-১৫ জন যুবক সেখানে আসেন। তাদের সঙ্গে অমরের বচসা বেঁধে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় বাইকের পিছনে ধাওয়া করেন অমর। তারপরই পবন রাজভর ও কানাই নামে দুই অভিযুক্ত অস্ত্র বার করে কোপাতে শুরু করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। 

আরও পড়ুন, ' চ্যাংদোলা করে রাস্তায় ফেলব..', শুভেন্দুর পাল্টা এবার সওকত, '২৬-এ জিতে এস..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget