এক্সপ্লোর

Kalyan Banerjee on Suvendu Adhikari: 'MLA হিসাবে ওঁর মেয়াদ আর এক বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন', শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের

West Bengal Politics: গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মহাকাব্য়িক লড়াইয়ের সাক্ষী হয়েছিল বঙ্গবাসী। এবার কি এপিক ব্য়াটলের স্থান পরিবর্তন হতে পারে ?

কলকাতা : 'আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে।' দিনকয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার পাল্টা বিরোধী দলনেতাকেই নন্দীগ্রামে হারানোর কথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল সাংসদ বলেন, "শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছেন। আর বড় বড় কথাবার্তা বলে বেড়াচ্ছেন। নাহলে ওঁর এতদিন জেলাখানায় থাকার কথা ছিল। ভারতে-বাংলায় ওভাবে কখনো নেতা হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারেন, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারেন, সেই নেতা হবেন। গান্ধীর দেশে যাঁরা ভেদাভেদ করেন, তাঁরা রাজনীতিতে থাকার যোগ্য নন। ভারতের সংবিধানকে জানতে হবে আগে। যিনি জানেন না, অবজ্ঞা করেন তিনি আবার রাজনীতিক কী ? তবে, এটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওঁকে হারিয়ে ছাড়ব। আর ওঁর এমএলএ হিসাবে মেয়াদ মাত্র এক বছর। তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে।"

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মহাকাব্য়িক লড়াইয়ের সাক্ষী হয়েছিল বঙ্গবাসী। এবার কি এপিক ব্য়াটলের স্থান পরিবর্তন হতে পারে ? স্থান পরিবর্তন করে তা সমুদ্র পাড়ের জেলা থেকে একেবারে গঙ্গা পাড়ের কলকাতায় চলে আসতে পারে? যে বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিধায়ক, সেই ভবানীপুরে কি আগামী বিধানসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী?

বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে বলেন, "আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন।"

শুভেন্দু অধিকারীর ভবানীপুর থেকে লড়াইয়ের জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, "শুভেন্দুবাবু যদি ভবানীপুরে...আমাদের কাছে প্রস্তাব দেন, দলের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবেন।"

২০২১ সালে নন্দীগ্রামে পরাজয়ের পর বিধানসভা উপ নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্য়ে ৫টিতেই এগিয়ে বিজেপি। মাত্র ৩টি এগিয়ে রয়েছে তৃণমূল।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে ১৭৬ ভোটে এগিয়ে ছিল বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে ৭৩ নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Baranagar News | বরানগরে নিহত তরুণীর 'বেপাত্তা' মোবাইল থেকে এল হোয়াটসঅ্যাপ কল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget