এক্সপ্লোর

চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে আইসিসি

তবে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে হারিয়ে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘অ্যাশেজ সিরিজে চারদিনের ম্যাচ হলে অনেক ক্ষেত্রেই হয়তো ফলাফল হবে না। কারণ অ্যাশেজে প্রত্যেক ম্যাচই পাঁচদিনে গড়ায়। পাঁচদিনের টেস্ট ম্যাচ হলে তা মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি কঠিন পরীক্ষা।'

দুবাই: এবার চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সব কিছু ঠিকঠাক চললে ২০২৩ থেকে বাস্তবায়িত হতে পারে নতুন এই ভাবনা। ২০২৩-২০৩১ সাল পর্যন্ত যে ক্যালেন্ডার বানানো হবে, তাতে টেস্ট ম্যাচ পাঁচদিন থেকে কমিয়ে চারদিনের করা হতে পারে বলে খবর। এমনিতেই বেশ কিছু বিশ্বমানের টুর্নামেন্ট করার পরিকল্পনা করছে আইসিসি। টি-টোয়েন্টি সিরিজ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, টেস্ট ম্যাচের দিনসংখ্যা কমানো হলে অন্যান্য টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা দেখা দেবে। হিসেব করে দেখা গিয়েছে, ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত সমস্ত টেস্ট ম্যাচ চারদিনের হলে নির্ধারিত ক্যালেন্ডারে ৩৩৫ দিন বাড়তি সময় বার করা যেত। প্রসঙ্গত, চারদিনের টেস্ট ম্যাচ আয়োজন খুব একটা নতুন নয়। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ড একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলেছিল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যেও একটি টেস্ট ম্যাচ হয়েছিল চারদিনের। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান কেভিন রবার্টস মনে করেন, চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনের কথা অবশ্যই ভাবা যেতে পারে। তিনি বলেছেন, ‘আমাদের এ নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আবেগ দিয়ে নয়, বাস্তবসম্মতভাবে এটা নিয়ে ভাবতে হবে। গত পাঁচ-দশ বছরে প্রত্যেক টেস্ট ম্যাচের গড় আয়ু নিয়ে ভাবতে হবে।’ রবার্টস যোগ করেছেন, ‘আইসিসি-র সমস্ত সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলেই এগনো হবে। সহজ হবে না ব্যাপারটা।’ তবে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে হারিয়ে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘অ্যাশেজ সিরিজে চারদিনের ম্যাচ হলে অনেক ক্ষেত্রেই হয়তো ফলাফল হবে না। কারণ অ্যাশেজে প্রত্যেক ম্যাচই পাঁচদিনে গড়ায়। পাঁচদিনের টেস্ট ম্যাচ হলে তা মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি কঠিন পরীক্ষা। সে জন্যই টেস্ট ম্যাচ পাঁচদিনের করা হয়। সেভাবেই চলা উচিত।’

সেরা শিরোনাম

Asian Games 2026: আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল ভারতের, ব্রোঞ্জ এল স্কোয়াশেও
আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল ভারতের, ব্রোঞ্জ এল স্কোয়াশেও
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Cristiano Ronaldo: কোচের সঙ্গে তুঙ্গে বিবাদ, ছাড়লেন পর্তুগাল শিবির, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো?
কোচের সঙ্গে তুঙ্গে বিবাদ, ছাড়লেন পর্তুগাল শিবির, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো?
India vs West Indies Live: জোড়া সেঞ্চুরিতে মোক্ষম জবাব রোহিত-গিলের, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ভারতের জয়
জোড়া সেঞ্চুরিতে মোক্ষম জবাব রোহিত-গিলের, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ভারতের জয়

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget