এক্সপ্লোর

ENG vs PAK: ইডেনে আজ বাটলারদের বিরুদ্ধে মিরাক্যালের অপেক্ষায় বাবররা, কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?

ICC World Cup 2023: অন্যদিকে যদি পরে ব্যাটিং করার সুযোগ আসে, তবে ইংল্যান্ড যে স্কোর বোর্ডে তুলবে সেই রান মাত্র ৫ ওভারের মধ্যে তুলে দিতে হবে পাকিস্তানকে

কলকাতা: একেবারে অলৌকিক হিসেব। অঙ্কটা জানলে যে কেউ বলবে, ধুর! এমনটা আবার হয় নাকি। কিন্তু এমনটাই যদি কোনওভাবে সম্ভব হয় যায়। তবেই কিন্তু সেমির টিকিট পাকা হয়ে যাবে পাকিস্তানের (Pakistan Cricket Team)। আজ ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে আগে ব্যাটিং করার সুযোগ হলে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে বাবরদের (Babar Azam)। অন্যদিকে যদি পরে ব্যাটিং করার সুযোগ আসে, তবে ইংল্যান্ড যে স্কোর বোর্ডে তুলবে সেই রান মাত্র ৫ ওভারের মধ্যে তুলে দিতে হবে পাকিস্তানকে (Pakistan Cricket Team)। আজ ক্রিকেটের নন্দনকাননে নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্য়ান্ড ও পাকিস্তান।

কাদের ম্যাচ

বিশ্বকাপে আজ মুখোমুখি ইংল্যান্ড বনাম পাকিস্তান

কখন শুরু?

ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

কঠিন অঙ্ক, প্রায় অবাস্তব। কিন্তু এরপরও ইতিবাচক বাবর। পাক অধিনায়ক বলছেন, 'এখনও এক ম্যাচ বাকি। কী হবে কে বলতে পারে। আমরা চাইব ভালভাবে ম্যাচটা শেষ করতে। তারপর কী হবে দেখা যাবে। আশা তো সব সময় রাখা উচিত। যে কোনও কাজে ইতিবাচক থাকা উচিত। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।' আরও বলছেন, 'কীভাবে শেষ চারে ওঠা সম্ভব, সেই অঙ্ক আমাদের মাথাতেও রয়েছে। আমরা সেই লক্ষ্যে ঝাঁপাব। সেই পরিকল্পনাও করা হচ্ছে। মাঠে নেমে শুরুতেই ওড়াব, তা নয়। হ্যাঁ, আক্রমণাত্মক খেলতে হবে কিন্তু সেটা পরিকল্পনামাফিক। ১০ ওভার ধরে ধরে স্ট্র্যাটেজি তৈরি করব। লক্ষ্য থাকবে পার্টনারশিপ গড়ে তোলা আর ক্রিজে থাকা। আমি বা ফখর (জামান) যদি ২০-৩০ ওভার ক্রিজে থাকি তাহলে বড় রান তোলা সম্ভব। তারপর রিজ়ওয়ান, ইফতিকাররা রয়েছে। আমাদের পরিকল্পনা তৈরি।'

ইংল্য়ান্ড অবশ্য আগেই ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। তবে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁরা ১৬০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। এমনকী দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ফর্ম ফেরা বাটলার বাহিনীকে আত্মবিশ্বাসী করে তুলবে ইডেন ম্যাচের আগে। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে মোট ৯১টি ম্য়াচ খেলেছে ইংল্যান্ড ওয়ান ডে ফর্ম্য়াটে। তার মধ্যে ৫৬টি ম্যাচ জিতেছে ব্রিটিশ বাহিনী। অন্য়দিকে ৩২টি ম্যাচে জিতেছে পাক শিবির। ৩ ম্যাচ অমীমাংসিত ছিল। 

 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget