এক্সপ্লোর

IND vs ENG: পিচ নিয়ে মাথাব্যথা, স্পিনিং ট্র্যাকেই কি ইংল্যান্ড বধের ভাবনা রোহিত বাহিনীর?

ICC World Cup 2023: মূলত স্পিনিং ট্র্যাকেই হয়ত ব্রিটিশ বধের ছক কষছে দ্রাবিড় অ্যান্ড কোং। আর তার জন্য একাদশে ফিরিয়ে আনা হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। 

লখনউ: বিশ্বকাপে (World Cup 2023) আজ ইংল্যান্ডের(England Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এখনও পর্যন্ত টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। অন্য়দিকে বাটলারের দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখ দাঁড়িয়ে। আর একটা হার মানেই হয়ত তাঁদের সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়ে যেতে পারে। আজ লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে খেলতে নামবে ২ দল। এই ম্যাচের জন্য ভারতীয় দলে কিছু বদল হতে পারে। মূলত স্পিনিং ট্র্যাকেই হয়ত ব্রিটিশ বধের ছক কষছে দ্রাবিড় অ্যান্ড কোং। আর তার জন্য একাদশে ফিরিয়ে আনা হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ পিচ পরিদর্শন করতে দেখা গেল রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনকে। এছাড়াও এরপর বেশ কিছুক্ষণ এসে পিচ দেখলেন শুভমন গিলও। 

পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ইংল্যান্ড। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। এখান থেকে শেষ চারে পৌঁছনো কার্যত অসম্ভব। রয়েছে জটিল অঙ্ক। যার মধ্যে অন্যতম, বাকি চার ম্যাচের চারটিই জিততে হবে। তবে পয়েন্ট দাঁড়াবে ১০। এবং সব ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রান রেট ভাল জায়গায় থাকে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।

টুর্নামেন্টে দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে। কোনও লাভ হয়নি।

ভারত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। পাঁচ ম্য়াচ খেলে পাঁচ জয়। রোহিত শর্মাদের ঝুলিতে ১০ পয়েন্ট। এমনকী, বিশ্বকাপে বরাবরের গাঁট নিউজ়িল্যান্ডকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতি যেন টেরই পাওয়া যায়নি গত দুই ম্যাচে।

জাতীয় দলের সঙ্গে ধর্মশালা যাওয়ার পরিবর্তে হার্দিক বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চোট সারানোর কাজ চালাচ্ছেন। জানানো হয় হার্দিক সরাসরি দলের সঙ্গে লখনউতে ইংল্যান্ড ম্যাচের আগে যোগ দেবেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তেমনটা হচ্ছে না।

শোনা যাচ্ছে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ড ম্যাচ তো নয়ই, এমনকী ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তারকা অলরাউন্ডার। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ দুইটির একটিতে হার্দিক ফিরতে পারেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
Argentina vs Spain: ১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
FIFA World Cup 2026: আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget