এক্সপ্লোর

আইসিসি-র নয়া নিয়ম নিয়ে ধন্দে ফিঞ্চ, ধবনরা

নয়াদিল্লি: গত ২৮ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে আইসিসি-র নতুন নিয়ম। তার আগেই ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরু হয়ে যাওয়ায় সেই সিরিজে প্রযোজ্য হয়নি নতুন নিয়ম। তবে গতকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কার্যকর হয় নতুন নিয়ম। দু’দলের ক্রিকেটাররাই অবশ্য বিষয়টি জানতেন না। ফলে নিয়ম নিয়ে তাঁরা ধন্দে পড়ে যান। আইসিসি-র নয়া নিয়মে টেস্ট ও একদিনের ম্যাচের মতোই টি-২০ ম্যাচেও ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রয়োগ করা যাবে। এছাড়া কোনও ম্যাচে ওভার সংখ্যা যদি ১০-এর কম হয়, তাহলে একজন বোলার ২ ওভারের কম বল করতে পারবেন না। ফলে গতকাল ভারতের ইনিংসে ওভার সংখ্যা ৬ হওয়ায় নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার তিনজন বোলারেরই বল করার কথা ছিল। কিন্তু একমাত্র নাথান কুল্টার-নাইলই ২ ওভার বল করেন। জেসন বেহেরেনডফ, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও ড্যান ক্রিশ্চিয়ান এক ওভার করে বল করেন। রিভিউয়ের বিষয়টিও জানতেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘পঞ্চম ওভার পর্যন্ত আমি জানতাম না রিভিউ নেওয়া যাবে। স্টিভ স্মিথ জলপানের বিরতিতে এসে রিভিউয়ের কথা বলে। তার আগে কেউ এ বিষয়ে কিছু বলেনি। স্মিথ বলার পর আমি আম্পায়ারদের জিজ্ঞাসা করি। এই সিরিজে নয়া নিয়ম চালু হওয়া আশ্চর্যজনক। আমার মনে হচ্ছে এই সিরিজে এই নিয়ম চালু হওয়া অদ্ভুত।’ ভারতের ওপেনার শিখর ধবনও নতুন নিয়ম নিয়ে ধন্দে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ানরা নিয়মে ধারাবাহিকতার অভাব অনুভব করছে। কিন্তু নিয়ম মানতেই হবে। আমি জানি না ওরা নির্দিষ্ট কোন নিয়মের কথা বলছে। কিন্তু নতুন নিয়ম তো চালু হয়েছে।’

সেরা শিরোনাম

WTC Final: কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
Indian Cricket Team: লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
Gautam Gambhir: 'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget