এক্সপ্লোর

Gavaskar on Kohli: ২০ মিনিট কথা বলার আর্জি, কোহলির ভুল শুধরে দিতে পারবেন, আশাবাদী গাওস্কর

Virat Kohli: ইংল্যান্ড সফরে টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ছয়টি ইনিংস খেলেন বিরাট কোহলি। তিন ফর্ম্যাটের এই ছয় ইনিংসে তার মোট সংগ্রহ ৭৬ রান।

নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের নামে করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে গোটা সফর জুড়েই বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রানের খরা চোখে পড়ে। ধারাবাহিকভাবে কোহলির ব্যর্থতার জেরে ভারতীয় একাদশে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইংল্যান্ড সফরে তিন ফর্ম্যাটে মোট ছয়টি ইনিংস খেলেন কোহলি। এই ছয় ইনিংসে তার মোট সংগ্রহ ৭৬ রান। প্রায় তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে তার একটিও শতরান আসেনি। অফ স্টাম্পের বাইরের বলে একইভাবে বারংবার খোঁচা দিয়ে আউট হচ্ছেন কোহলি। এমন পরিস্থিতিতে কীভাবে নিজের এই দুর্বলতাকে দূর করে ফর্মে ফিরবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক, এই প্রশ্ন সবার মুখে মুখে। কোহলিকে সাহায্য করতে এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।

প্রয়োজন ২০ মিনিট

গাওস্কর বলেন, 'আমাকে যদি ওর সঙ্গে ২০ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, তাহলেই আমি ওকে কী করতে হবে. না করতে হবে সেইসব বিষয়টা স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারি। এটা ওর জন্য লাভদায়ক হতে পারে। এটা বলছি না যে আমার পরামর্শ নিলেই ও সাফল্য পেয়ে যাবে, তবে ওর কিছুটা সুবিধা তো হতেই পারে। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল খেলতে ওর যে সমস্যা হচ্ছে, সেটার সমাধান হতে পারে। আমি নিজেই তো ওপেনিং ব্যাটার ছিলাম এবং ওই লাইনের বল খেলতে আমারও এক সময় একটু সমস্যাই হত। তাই নিজেও আমি কিছু কিছু জিনিসপত্র করেছি, যা লাভজনক প্রমাণিত হয়েছে।'

গাওস্করের মতে কোহলি শুরুটা ভাল করার পর, একটা ভুলই মারাত্মক হয়ে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখা করে তিনি জানান, 'ওর প্রথম ভুলটাই ইনিংসের শেষ ভুল হয়ে যাচ্ছে। যেহেতু ও রানের মধ্যে নেই, তাই সব বলই খেলতে যাচ্ছে। ব্যাটাররা যখন রান পায় না, তখন এটা খুবই স্বাভাবিক, কারণ ওদের মাথায় সবসময় এই চাপ থাকে যে ওদের রান করতে হবে। এর ফলেই সাধারণত যেই বলগুলি অন্য সময় ও (কোহলি) ছেড়ে দিত, সেগুলি খেলতে যাচ্ছে। তবে ইংল্যান্ড সফরে ওর বিরুদ্ধে বেশ কিছু দুর্দান্ত বলও হয়েছে, যাতে ও আউট হয়েছে।'

ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই কোহলি

কোহলির এই খারাপ ফর্মের জেরে কিংবদন্তি কপিল দেবের মতো তারকারাও তার সমালোচনা করে, ভারতীয় একাদশে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পাশাপাশি বাবর আজম, কেভিন পিটারসেনের মতো তারকারা কোহলির পাশেও দাঁড়িয়েছেন। একটা বিষয় নিশ্চিত, কোহলিকে দ্রুতই ফর্মে ফিরতে হবে। তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেয়েছেন। তাই নিজের ব্যাটিং নিয়ে একটু কাজ করে ফিরে আসার একটা সুযোগ রয়েছে কোহলির সামনে। তিনি জাতীয় দলে কবে ফিরবেন এবং কতটা সফল হবেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: রোহিতরা ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেলেও ইংল্যান্ডেই থাকবেন বিরাট, কিন্তু কেন?

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget