এক্সপ্লোর

Igor Stimac: নিঃশর্ত ক্ষমা চেয়ে ২ পাতার চিঠি সুনীলদের হেড কোচের, কমবে কি শাস্তি?

AIFF: হেড কোচের আচরণে ক্ষুুব্ধ সর্বভারতীয় ফুটবল সংস্থাও। সূত্রের খবর, বিতর্ক না বাড়ানোর জন্য কোচকে বার্তা দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: প্রথমে পাকিস্তান ম্যাচ। তারপর কুয়েত ম্যাচ। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দু-দুবার লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। শনিবার সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে মাঠেও থাকতে পারবেন না তিনি। তবে হেড কোচের আচরণে ক্ষুুব্ধ সর্বভারতীয় ফুটবল সংস্থাও (AIFF)। সূত্রের খবর, বিতর্ক না বাড়ানোর জন্য কোচকে বার্তা দেওয়া হয়েছে। কিছুটা নমনীয় স্তিমাচও। তিনি দু পাতার চিঠি পাঠিয়েছেন নিঃশর্ত ক্ষমা চেয়ে (Indian Football Team)। সেই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ম্য়াচে মাঠে থাকার অনুমতিও চেয়েছেন তিনি।

দিনকয়েক আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সেমিফাইনালে পৌঁছে সেই সাফল্যের ধারা অব্যাবত রেখেছেন সুনীল ছেত্রীরা। লেবাননের বিরুদ্ধে সাফের সেমিফাইনালে মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। তবে দলের সাফল্য সত্ত্বেও সম্পূর্ণ খুশি হতে পারছেন না কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।  

তিনি বলেন, 'অভিযোগ করার খুব বেশি জায়গা নেই ঠিকই। আমাদের যেসব সময়ে সবচেয়ে মনোযোগ বজায় রাখা উচিত, সেইসময়গুলিতে নিজেদের খেলার আরও উন্নতি করতে হবে এবং প্রতিপক্ষ যাতে কোনও সুযোগ না দেওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে। আমার সবথেকে বড় অভিযোগ হল আমরা অনেক সময়ই চাপে না পড়লেও, সহজ সহজ পাস বাড়াতে গিয়ে ভুল করছি। তারপর আমরা যে হাই প্রেস ফুটবল খেলি, তাতে বল ফেরত পেতে প্রচুর খাটা খাটনি করতে হয়।'

কুয়েতের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচের ইনজুরি টাইমে গিয়ে গোল হজম করতে হয় ভারতকে। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-১ ড্র হয় ম্যাচ। আনোয়ার আলির আত্মঘাতী এই গোলের ফলে ম্যাচ ড্র হওয়ায় গ্রুপে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ হাতছাড়া করে ভারতীয় দল। তবে স্তিমাচের দাবি এই ফলাফলের ফলে ভারতীয় ক্যাম্পে কোনওরকম প্রভাব পড়েনি। 'মোটের ওপর আমর দলের পারফরম্যান্সে আমি খুশি। আমি ওদের যে স্তরে দেখতে চাই তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ওরা। রোজ হাসিমুখেই আমরা অনুশীলনে নামি। কোনও না কোনও সময় তো গোল হজন করতে হবেই। অবশ্য সেটা শেষ মুহূর্তের আত্মঘাতী গোল হবে বলে ভাবিনি। কিন্তু খেলায় তো এমনটা হয়েই থাকে এবং সেটাকে মেনে নিতেই হবে।' মত স্তিমাচের।

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Recruitment Scam: সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি সিআইডির
Samik Bhattacharya | তোলাবাজি বন্ধে এবার দলীয় বিধায়কদের কড়া বার্তা শমীকের | ABP Ananda LIVE
Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে
BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget