এক্সপ্লোর

দলের প্রয়োজনে যে কোনও পজিশনেই ব্যাট করতে রাজি: ধোনি

মেলবোর্ন: দলের প্রয়োজনে তিনি যে কোনও পজিশনেই ব্যাট করতে রাজি। এক্ষেত্রে তাঁর নিজস্ব কোনও পছন্দ নেই। এমনটাই জানালেন মহেন্দ্র সিংহ ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ধোনি। শুক্রবার তৃতীয় তথা শেষ ম্যাচে ১১৪ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। যার দৌলতে তিন-ম্যাচের সিরিজ ২-১ ফলে জিতে যায় মেন ইন ব্লু-রা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মাহি বলেন, আমি যে কোনও নম্বরে ব্যাট করতে রাজি। আমার পছন্দ বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হল দলের কোথায় আমাকে প্রয়োজন হচ্ছে। প্রাক্তন অধিনায়ক যোগ করেন, আমি ৪ কি ৬ নম্বরে নামছি, সেটা প্রশ্ন নয়। দলের ভারসাম্য বজায় রাখাই অত্যাবশ্যক। ৬ নম্বরে ব্যাট করতেও আমি রাজি। অন্তত ১৪ বছর খেলার পর আমি বলতে পারি না যে ৬-নম্বরে ব্যাট করব না। এদিন মেলবোর্নের মন্থর পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে ধোনি ও কেদার যাদব ১২১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা অচিরেই, দলের জয় নিশ্চিত করে। একদিনের সিরিজ জয়ের পর দলের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক বিরাট কোহলি। বলেন, উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তবে, পেশাদারের মতো ভারতীয় ব্যাটসম্যানরা সেই কাজ সম্পন্ন করেছেন। কোহলি আলাদা করে তরুণ স্পিনার যুযবেন্দ্র চহালের প্রশংসায় পঞ্চমুখ হন। বলেন, ও বিপক্ষকে চমকে দিতে দলে নিয়ে আসা হয় চহালকে। আর এদিন ও দারুন খেলেছে। এই প্রথমবার পূর্ণ অস্ট্রেলিয়া সফর থেকে অপরাজেয় হিসেবে ফিরছে ভারতীয় দল। টি-২০ সিরিজ ড্র করার পর টেস্ট ও একিদেনর সিরিজ জয়। বিরাটের মতে, আসন্ন বিশ্বকাপের আগে, দলকে ভাল উদ্বুদ্ধ করবে এই সিরিজ। নিজের পারফরম্যান্সে খুশি ম্যাচের সেরা চহাল। বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে বল করাটা উপভোগ করলাম। বল সামান্য ঘুরছিল। তাই আমি গতির হেরফের ঘটিয়ে ভেরিয়েশন নিয়ে আসি। তাতেই সাফল্য আসে। এদিনের ম্যাচে ৬-উইকেট নেন চহাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Or Maradona : মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget