এক্সপ্লোর

Virat Kohli: বিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অসম্ভব, ভাবাই যায় না: শ্রীকান্ত

T20 World Cup 2024: চলতি মাসের শুরুতেই বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছিলেন যে রোহিত শর্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ভারতীয় দল।

মুম্বই: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল? এখনও পর্যন্ত এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া না গেলেও এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়ির ফর্ম্য়াটের জাতীয় দলে নাকি কোহলিকে আর ভাবছেন না নির্বাচকরা, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) মনে করেন যে এমন খবর পুরোপুরি ভুয়ো। বিরাট কোহলিকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অসম্ভব, এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। 

চলতি মাসের শুরুতেই বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছিলেন যে রোহিত শর্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ভারতীয় দল। কিন্তু হঠাৎই কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে যে বিরাটকে দলে নিতে চাইছন না নির্বাচকরা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এরপর থেকে আইসিসি টুর্নামেন্টে জিততে পারেনি টিম ইন্ডিয়া। তাই এবার নির্বাচকরা কিছু কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনকী তার মধ্যে নাকি রয়েছে বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ না পাওয়ার বিষয়টি। শ্রীকান্ত বলছেন, ''কোনওভাবেই সম্ভব না। এমনটা হতেই পারে যে বিরাট কোহলিকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।'' নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত আরও বলেন, ''২০২২ সালে ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে বিরাটের অবদান ছিল বিশাল। ও টুর্নামেন্টের সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছিল। এই সব কথা কে বলে? কে এইসব ভুল খবর রটায়। তাঁদের আর কোনও কাজ নেই? আমি অবশ্যই বলতে চাই। যদি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে হয়, তবে অবশ্যই ওকে ভারতীয় স্কোয়াডে থাকতেই হবে।''

উল্লেখ্য, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন কোহলিই। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯৬ রান। শ্রীকান্ত আরও বলেন, ''বিরাটের মত ব্যাটারের ক্রিজে থাকাটাই অনেক বড় ব্যাপার। ওঁকে ছাড়া দল অসম্পূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ হোক, বিরাটকে ছাড়া ভাবাই যায় না। ওকে ১০০ শতাংশ দেখতে চাই। আমার মনে হয় দলের উচিত বিরাটের জন্য এবার বিশ্বকাপ জেতা উচিত। সচিন যেভাবে সম্মানিত হয়েছিল ২০১১ সালে, ঠিক সেভাবেই বিরাটকে সম্মান জানানো উচিত সতীর্থদের। এটা ওর জন্য দারুণ একটা মুহূর্ত হবে।'' আগামী জুন-জুলাইয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget