এক্সপ্লোর

IND Probable XI vs AFG: নিয়মরক্ষার ম্য়াচে কী কী বদল ঘটতে পারে ভারতীয় দলে?

Asia Cup 2022, IND vs AFG: রিপোর্ট অনুযায়ী আবেশ খান অসুস্থতার ফলে আর এশিয়া কাপে নামতে পারবেন না। তাঁর বদলে দীপক চাহার ভারতীয় দলের বোলিং বিভাগে শক্তি বাড়াতে এই ম্যাচে খেলতেও পারেন।

দুবাই: গতকাল পাকিস্তানের বিরুদ্ধে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত এক উইকেটে পরাজিত হয়েছে আফগানিস্তান। রশিদ খানদের পরাজয়ের ফলে ভারত এবং আফগানিস্তান, উভয় দলেরই এশিয়া কাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। আজ তাই নিয়মরক্ষার ম্যাচে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু বদল ঘটার সম্ভাবনা রয়েছে। কেমন হতে পারে ভারতীয় একাদশ?

নজরে ভুবনেশ্বর

গত ম্যাচে ভারতীয় দলের বোলিং আক্রমণ বিশেষত ফাস্ট বোলিং বিভাগ নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসে। ভুবনেশ্বর কুমার ১৯তম ওভারে প্রচুর রান খরচ করায়, তাঁর বোলিং নিয়ে বেশ কাটাছেঁড়া হয়েছে। শেষ ম্যাচে ভুবনেশ্বরের দলে জায়গা পাওয়া নিয়ে অবশ্য তেমন সন্দেহ নেই। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে তিনিই এই ভারতীয় দলের বোলিং বিভাগের নেতা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভুবির ফর্মে থাকাটাও ভারতের সাফল্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আরও একবার তিনি দলে সুযোগ তো পাবেনই এবং যেহেতু এই ম্যাচ থেকে হারানোর কিছুই নেই, তাই শ্রীলঙ্কা ম্যাচের মতো পরিস্থিতির সৃষ্টি হলে আবারও ভুবিকেই ১৯ নম্বর ওভার করতে দেখা যেতে পারে।

চাহার খেলবেন?

তবে রিপোর্ট অনুযায়ী আবেশ খান অসুস্থতার ফলে আর এশিয়া কাপে নামতে পারবেন। তাঁর বদলে দীপক চাহার স্কোয়াডে ঢুকতে পারেন এবং ভারতীয় দলের বোলিং বিভাগে শক্তি বাড়াতে এই ম্যাচে খেলতেও পারেন। যদিও সরকারিভাবে আবেশের চোটের বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, চাহারকে স্কোয়াডে নিতে হলে অবশ্য আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিতে হবে। তারা ছাড়পত্র দিলে তবেই চাহারের এই ম্যাচ খেলার প্রশ্ন আসছে। অপরদিকে, পর পর তিন ম্যাচে সুযোগ পেয়েও তেমন আহামরি পারফর্ম করতে পারেননি ঋষভ পন্থ।

গত দুই ম্যাচে দলের ভারসাম্য বজায় রাখতে দীনেশ কার্তিককে দলের বাইরে রাখা হয়েছে। কার্তিক পন্থ বা দীপক হুডা, দুইজনের যে কারুর স্থানেই প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। অবশ্য হুডার বদলে অক্ষর পটেলকেও সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শেষ ম্যাচে ভারতীয় একাদশে কিন্তু একাধিক বদল করার সম্ভাবনা রয়েছে। শেষমেশ কারা সুযোগ পান সেটাই দেখার। প্রসঙ্গত, গতকালই প্রবল গরমে আফগানিস্তান মাঠে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই ক্লান্ত আফগান দলেও বেশ কিছু বদল হওয়ার সম্ভাবনা কিন্ত রয়েছে। 

আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি ভারত, কোথায় দেখবেন রশিদ বনাম রোহিতের লড়াই?

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget