এক্সপ্লোর

Shoaib Malik: চতুর্থবার বিয়ে করছেন শোয়েব মালিক? জল্পনার মাঝে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক

Shoaib Malik marriage: শোয়েব মালিকের চতুর্থ বিয়ের বিষয়ে দিনকয়েক আগেই গুজব ছড়িয়ে পড়ে। তাঁর সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী লাইবা খান এবং ভানিজ়া সাত্তারের নাম যোগ করা হয়। এমনকী

ইসলামাবাদ: তিন বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৪ সালেই সানা জাভেদের সঙ্গে বিবাহ সেরেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তবে ফের একবার নতুন বছরে তাঁর বিয়ের খবর সামনে আসছিল। এবার সেই নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক (Shoaib Malik) নিজে। 

শোয়েব সোশ্যাল মিডিয়ায় তাঁর চতুর্থ বিবাহ নিয়ে কানাঘুষোকে সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে দাবি করেন। এখানেই না থেমে শোয়েব সতর্কবার্তাও দেন। তিনি সাফ জানিয়ে দেন যে এই ভুয়ো গুজব যারা রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপও নেবেন। শোয়েব মালিকের চতুর্থ বিয়ের বিষয়ে দিনকয়েক আগেই গুজব ছড়িয়ে পড়ে। তাঁর সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী লাইবা খান এবং ভানিজ়া সাত্তারের নাম যোগ করা হয়। এমনকী কিছু কিছু জায়গায় তো এও দাবি করা হয়েছিল যে ২৭ ফেব্রুয়ারিই শোয়েব মালিক নাকি চতুর্থবার বিয়ে সারবেন। তবে এমন কিছুই হয়নি।  

লাইবা খানের এই বছরেই সদ্য বিয়ে হয়েছে। তাই তাঁর সঙ্গে বিয়ের খবর গুজব আগেই নস্যাৎ হয়ে গিয়েছিল। ভানিজ়ার বিষয়ে কথা বলতে গিয়ে শোয়েব মালিক জানান তাঁর সঙ্গে এমন এমন ব্যক্তিদের নাম জড়ানো হচ্ছে যাঁদের সঙ্গে তিনি কোনদিন দেখাও করেননি। পাশাপাশি তাঁর বর্তমান স্ত্রী সানা জাভেদকেও অহেতুক টার্গেট করা হচ্ছে বলে জানান শোয়েব। অনলাইনে তাঁর স্ত্রীকে যেভাবে হেনস্থা হতে হয়েছে তা একেবারেই 'গ্রহণযোগ্য' নয় বলেই বলেন শোয়েব।

তিনি বলেন, 'আমি সবসময়ই আমার পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমার ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর থেকে দূরে ব্যক্তিগতই রাখতে চেয়েছি। তবে আমার চুপ থাকাটাকে লোকজন আমার দুর্বলতা ভেবে বসেছেন।' মালিকের সর্বসমক্ষে এই বিবৃতির অন্যতম প্রধান কারণ তাঁর পুত্র ইজ়হান। প্রাক্তন পাক ক্রিকেটারের দাবি তাঁর ছেলে বর্তমানে এমন এক বয়সে পৌঁছে গিয়েছে যেখানে সে অনলাইনের জিনিসপত্র পড়তে পারে এবং 'কয়েকটা টাকার জন্য' এইসব ভুয়ো খবর তাঁর ছেলেকে মানসিকভাবে আঘাত করতে পারে।

মালিকের স্পষ্ট কথা পাবলিক ফিগারদের সবকিছুই নিয়ে সকলে বিশ্লেষণ করেন কিন্তু সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকা যা পার করা উচিত নয়। তিনি আরও জানান যে এই ভুয়ো খবর যেসব ব্যক্তি এবং ফার্মরা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তাঁর আইনজীবীরা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget