এক্সপ্লোর

U19 WC: মধুর প্রতিশোধ! বাংলাদেশকে ছিটকে দিয়ে বিশ্বকাপের শেষ চারে ভারত

Ind vs Bang: মধুর প্রতিশোধ নিল ভারত। শেষবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে যাদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে হেলায় ৫ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।

কুলিজ: মধুর প্রতিশোধ নিল ভারত (Team India)। শেষবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 WC) ফাইনালে যাদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে হেলায় ৫ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পৌঁছে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে যশ ধুলদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বাংলার পেসারের আগুনে স্পেলেই বিপর্যয় নামল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে আগুনে বোলিং করলেন বাংলার রবি কুমার। যাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ৫-১-৫-৩।

রবির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫ উইকেট হারিয়ে। ৬৫ বলে ৪৪ রান করে লো স্কোরিং ম্যাচে দলকে টানেন ওপেনার অঙ্গক্রিস রঘুবংশী। শুরুতেই হরনূর সিংহ ফিরলেও অঙ্গক্রিস ও শেখ রশিদ (২৬) মিলে দলকে ৭০/১ স্কোরে পৌঁছে দেন। তবে পরপর ৪ উইকেট হারিয়ে ৯৭/৫ হয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে লক্ষ্যভেদ করে। ম্যাচের সেরা হয়েছেন রবি কুমার।

শৈশবে রবি কখনও ভাবেননি যে, তিনি ক্রিকেটার হবেন। উত্তরপ্রদেশের আলিগড়ে পৈতৃক ভিটে। সেখানে নেহাত সময় কাটাতেই ক্রিকেট খেলতেন। আর পাঁচটা বাচ্চার মতো। টেনিস বলে। বিশ্বকাপে যাওয়ার আগে এবিপি লাইভকে রবি বলেছিলেন, 'ক্রিকেটার হওয়ার কথা ভাবিনি। ছোটবেলা আলিগড়ে একটি স্থানীয় টুর্নামেন্টে দেখেছিলেন অরবিন্দ স্যার। আমার বোলিং ভাল লেগে যায়। বাবা আমাকে ক্রিকেট খেলতে দিতে চাননি। কোচের জোরাজুরিতে রাজি হন। আমার সব দায়িত্ব নেন অরবিন্দ স্যার। তারপর আমি ক্রিকেটকে ভালবেসে ফেলি।' আলিগড়ে অরবিন্দের অ্যাকাডেমিতে খেলা শুরু। এখন ছাত্রকে তালিম দিতে মাঝে মধ্যে কলকাতায় আসেন অরবিন্দ। রবিও সময় পেলেই যান আলিগড়ে।

কলকাতায় জন্ম। পরে আলিগড়ে যান রবি। তবে ক্রিকেটের টানেই কলকাতায় ফিরে আসা। নাকতলায় কাকু-কাকিমার কাছে থাকেন। রবি বলেছিলেন, 'আমি নিজেকে বাংলারই একজন মনে করি। কলকাতাতেই জন্ম। বাংলাই আমার বাড়ি। এখানকার মানুষজন, খাবার-দাবার সবই ভাল লাগে। আমি বাংলারই হয়ে গিয়েছি।'

বাঁহাতি পেসারের দক্ষতায় শনিবার মুগ্ধ সকলে। বিশেষ করে তিনি যেভাবে বল ব্যাটারদের ভিতরের দিকে নিয়ে এসেছেন, তা দেখে দরাজ গলায় সকলে প্রশংসা করেছেন রবির।

গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের সামনে।

নাসিরির হ্যাটট্রিক, ডার্বিতে ফের মোহনবাগান-রাজ

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget