এক্সপ্লোর

IND v SL 1st Test day 2: ‘জুটিতে লুটি’, মোহালিতে ১৭৫ রানের ইনিংসে অনন্য রেকর্ড জাডেজার

IND v SL 1st Test day 2: শ্রেয়স আয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা।


নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে চলতি টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল ভারত। ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৭৪ রান করে রোহিত শর্মার দল। ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় দ্বিশতরান করার সুযোগ পেলেন না জাডেজা। কিন্তু এই অনবদ্য ইনিংসের পথে একটি অনন্য রেকর্ড গড়লেন জাডেজা। 

২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরলেন জাডেজা। তাঁর ইনিংসে ছিল ১৭ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি। এই ইনিংসের দৌলতেই বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি। ষষ্ঠ উইকেট বা তারও নিচের লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে তিন-তিনটি শতরানের জুটি গড়েছেন তিনি। একই ইনিংসে ষষ্ঠ উইকেট বা তার নিচের সারির ব্যাটারদের সঙ্গে তিন-তিনটি শতরানের জুটি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন জাডেজা। তাঁর আগে বিশ্বের আরও কোনও ব্যাটসম্যানই এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। 

শ্রেয়স আয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা। অশ্বিনের সঙ্গে জাডেজার জুটিতে স্কোরবোর্ডে ১৩০ রান যোগ হয়। ৮২ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান অশ্বিন। তাঁর ইনিংসে রয়েছে আটটি বাউন্ডারি। এরপর নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে ১০৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন জাডেজা। এই জুটিতে শামির অবদান ছিল ২০ রান। তিনি ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এভাবে মোহালিতে প্রথম ইনিংসে তিন-তিনটি শতরানের পার্টনারশিপ গড়লেন জাডেজা। 

এর আগে গতকাল টেস্টের প্রথম দিনে  ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর শততম টেস্টে ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৫৭।এরপর আজ ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget