এক্সপ্লোর

IND vs AUS, 1st Innings Highlights: ফিঞ্চ, ওয়েডের বিধ্বংসী ব্যাটিং, ৯০ রান তুলল অস্ট্রেলিয়া, দুই উইকেট নিলেন অক্ষর

IND vs AUS, 2nd T20: ভেজা মাঠের জন্য নির্ধারিত সময়ের অনেকটাই পরে ম্যাচ শুরু হয়। ২০ ওভারের বদলে উভয় দলই ৮ ওভার করে ব্যাট করবে এই ম্যাচে।

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs Aus 3rd T20I)  টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আট ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলল। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) এবং ম্যাথু ওয়েড (Matthew Wade) দুর্দান্ত ব্যাট করেন। ভারতের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন অক্ষর পটেল। এক উইকেট পান জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)।

ভারতীয় দলে দুই বদল

ম্যাচের আগে বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে শুরু হয়। স্বাভাবিকভাবেই ওভার সংখ্যা কমে যায়। ঠিক হয় আট ওভারের ম্যাচে দুই ওভারের পাওয়ার প্লে হবে এবং চারজন বোলার দুই ওভার করে বল করতে পারবেন। এদিন ভারতীয় একাদশে দুই বদল করে টিম ম্যানেজমেন্ট। উমেশ যাদবের বদলে একাদশে ফেরেন বুমরা এবং ঋষভ পন্থ সুযোগ পান ভুবনেশ্বর কুমারের বদলে। অল্প ওভারের ম্যাচে তাই অস্ট্রেলিয়া শুরু থেকেই দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন। হার্দিক পাণ্ড্যর প্রথম ওভারে ১০ রান উঠে। তবে দ্বিতীয় ওভারে অক্ষর পটেল বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন।

বুমরার ইয়র্কার

প্রথমে পাঁচ রানে গ্রিনকে রান আউট করেন কোহলি। ম্যাক্সওয়েলকে শূন্য রানে বোল্ড করেন অক্ষর। নিজের পরের ওভারে দুই রানে টিম ডেভিডকেও ফেরান অক্ষরই। তবে গত ম্যাচে পাওয়া নিজের ফর্ম অব্যাহত রাখেন ম্যাথু ওয়েড। ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করে আউট হলেও, ২০ বলে বিধ্বংসী ৪৩ রানের ইনিংস খেলেন ওয়েড। মূলত ফিঞ্চ এবং ওয়েডের দৌলতেই পাঁচ উইকেটে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। নিজের কামব্যাক ম্যাচে সেট ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন বুমরা। প্রতিপক্ষ অধিনায়কের উইকেটের পাশাপাশি তাঁর বাহবাও কুড়িয়ে নেন ভারতীয় তারকা বোলার।

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে ভারতীয় দলকে ৮ ওভারে ৯১ রান তুলতে হবে। চ্যালেঞ্জটা কিন্তু একেবারেই সহজ নয়। ভারতের জয়ের অনেকটাই নির্ভর করবে দলের দুই তারকা ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা কেমন করেন, তার ওপর।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget