এক্সপ্লোর

IND vs AUS, 3rd ODI: চেন্নাইয়ে ব্যর্থ কোহলি-হার্দিকের লড়াই, ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ হারল ভারত

Team India: অস্ট্রেলিয়ার ২৬৯ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল।

চেন্নাই: ব্যর্থ হল ব্যাট হাতে বিরাট কোহলিহার্দিক পাণ্ড্যর লড়াই। অস্ট্রেলিয়ার কাছে চেন্নাইয়ে সিরিজের নির্ণায়ক ম্যাচে ২১ রানে হেরে গেল ভারত। সেই সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজও হেরে বসল টিম ইন্ডিয়া (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার ২৬৯ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল

প্রথম ওয়ান ডে ম্যাচে জিতেছিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় ওয়ান ডে-তে অবশ্য মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সিরিজ ১-১ অবস্থায় নেমেছিল তৃতীয় ওয়ান ডে-তে। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করেছিল সিরিজের ভাগ্য।

দিনের শুরুতে মনে হয়েছিল, ভারতই সুবিধাজনক জায়গায়। কারণ, পরপর তিন ম্যাচে পঞ্চাশ ওভার খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শুরুটা ভাল করেছিলেন শন মার্শ-ট্র্যাভিস হেডরা। কিন্তু হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদবদের আঁটসাঁট বোলিংয়ে ২৬৯ রানই বোর্ডে তুলতে পারেন অজিরা। হয়তো আরও আগেই শেষ হয়ে যেত অজিদের ইনিংস। তবে লোয়ার অর্ডারে শন অ্যাবট, অ্যাস্টন আগর, মিচেল স্টার্কদের ব্যাটিং লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে। 

টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার এদিন একাদশে ফিরেছিলেন। তবে তিনি ওপেনিংয়ে নামেননি। গত ম্যাচের জয়ের কারিগর জুটি মার্শ ও হেডই এদিন নেমেছিলেন ওপেনিংয়ে। এদিনও ওপেনিং জুটি অস্ট্রেলিয়াকে ভরসা দিল। ৬৮ রান বোর্ডে তুলে নেয় অজি ওপেনিং জুটি। ১১ তম ওভারে শেষে প্রথম আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। ৩৩ রান করে ফিরে যান হেড। থার্ড ম্যানে দারুণ ক্যাচ নেন কুলদীপ যাদব। অধিনায়ক স্মিথ আরও একবার হার্দিকের শিকার হলেন। ইনিংসের ১৩ তম ওভারে এসে অজি অধিনায়ককে খাতা খোলার আগেই ফিরিয়ে দেন হার্দিক। পাঁচ নম্বরে নেমে ২৩ রান করেই প্যাভিলিয়ন ফিরতে হয় ওয়ার্নারকে। কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হন তিনি। ক্রিজে সেট হয়ে যাওয়া মার্শ ৪৭ রান করে অর্ধশতরানের একদম সামনে ছিলেন। তাঁকে ফিরিয়ে দেন হার্দিক। একটা সময় ১৩৮ রানে অস্ট্রেলিয়ার ৫ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে স্টোইনিস, অ্যাবট, আগররা মিলে দলের স্কোর ২৬৯ এ পৌঁছে দেন। হার্দিক ও কুলদীপ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও অক্ষর পটেল। 

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা খারাপ হয়নি। ৯ ওভারে ৬৫ রান যোগ করেন রোহিত ও শুভমন গিল। কিন্তু প্রত্যেকেই ক্রিজে সেট হয়ে আউট হন। সূর্যকুমার যাদব ফের ফিরলেন শূন্য রানে। পাল্টা লড়াই করেছিলেন একমাত্র বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য। বিরাট ৫৪ রানে ফেরেন। হার্দিক ৪০ বলে ৪০ রান করে ফিরতেই ভারতের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

আরও পড়ুন: প্র্যাক্টিসে হাজির নতুন বিস্ময় স্পিনার, প্রতিপক্ষদের হুঁশিয়ারি কেকেআরের

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget