এক্সপ্লোর

IND Vs AUS, Innings Highlights : রিঙ্কু-জিতেশের লড়াকু ইনিংস, ১৭৪ রান খাড়া করল ভারত

IND Vs AUS : যশস্বী জয়সওয়াল (৩৭) ঝোড়ো শুরু করলেও ইনিংসের মাঝপর্বে অজি বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং ও অভিজ্ঞ ব্যাটারদের বাজে শটের খেশারতে পরপর উইকেট খুইয়ে বসেছিল ভারত।

রায়পুর : দুরন্ত শুরুর পরে লেগেছিল পরপর ধাক্কা। যদিও সেই আঘাত সামলে পাল্টা লড়াইয়ে লড়াকু স্কোর খাড়া করল ভারত (India vs Australia)। রিঙ্কু সিংহ (৪৬), জিতেশ শর্মাদের (৩৫) ঝোড়ো ইনিংসে ভর করে ১৭৪ রান খাড়া করেছে টিম ইন্ডিয়া।

যশস্বী জয়সওয়াল (৩৭) ঝোড়ো শুরু করলেও ইনিংসের মাঝপর্বে অজি বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং ও অভিজ্ঞ ব্যাটারদের বাজে শটের খেশারতে পরপর উইকেট খুইয়ে বসেছিল ভারত। কিছুটা চাপের পরিস্থিতি তৈরি হলেও সেটা শেষপর্যন্ত সামলে দিতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। যশস্বী ফেরার কিছুক্ষণের মধ্যেই দলে ফেরা শ্রেয়স আইয়ার (৮), সূর্যকুমার যাদব (১) সাজঘরে ফিরে যান। তারপর রিঙ্কুকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে শুরু করেন রুতুরাজ গায়কোয়াড় (৩২)।

৪৮ রানের যে পার্টনারশিপ ভাঙলেও লড়াই জারি রাখেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। ৪ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৬ রান হাঁকান তিনি। দলে সুযোগ পেয়ে ঝোড়ো ইনিংস খেলে ভারতের ইনিংসকে আরও শক্তপোক্ত জায়গায় নিয়ে যান জিতেশ শর্মা (Jitesh Sharma)। ১ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৩৫ রান হাঁকান তিনি। শেষপর্বে আর সেভাবে বড় রান না হাঁকাতে পারলেও শেষপর্যন্ত ১৭৪ রানের লড়াকু স্কোর খাড়া করে ভারত। 

অস্ট্রেলিয়ার পক্ষে বেন ডউরসিহুস ৩ টি, জেসন বেহরেনডর্ফ ২ টি  উইকেট নেন। 

                                                                                                                                                                               

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget