এক্সপ্লোর

IND vs AUS 4th Test: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও নেই কামিন্স, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথই

Pat Cummins: অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানিয়ে দেওয়া হল যে, চতুর্থ টেস্টেও খেলবেন না কামিন্স।

আমদাবাদ: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরুর আগে ফের অস্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে (Ind vs Aus)। মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ (Steve Smith)।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানিয়ে দেওয়া হল যে, চতুর্থ টেস্টেও খেলবেন না কামিন্স। তিনি ভারতে আসতে পারবেন না। তাঁর পরিবর্তে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

স্তন ক্যান্সারে আক্রান্ত কামিন্সের মা। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফিরে যান কামিন্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও কামিন্সের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। 

হতাশ কার্তিক

তৃতীয় টেস্টে আড়াই দিনেরও কম সময় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারত (Ind vs Aus)। অজি স্পিনারদের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় টপ অর্ডারকে। এবার ভারতের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

তামিলনাড়ুর ক্রিকেটার বলেছেন, 'এই ব্যাপারটা গোপন করা যায় না যে ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম সাতজন প্রত্যাশিত রান পাচ্ছে না। ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে। এই পিচে ব্যাটিং কঠিন ছিল? অবশ্যই। দল হিসাবে এরকম পিচে খেলা বেছে নিয়েছে ভারত। আর সেই সিদ্ধান্তের জন্য নিজেদের তৈরি থাকতে হবে। ওরা যথেষ্ঠ দক্ষ। এই দলের অনেক ক্রিকেটার এর চেয়েও কঠিন পিচে রান করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ আলাদা। বার দুয়েক আউট হওয়ার পরই অনেক সন্দেহ তৈরি হয়। আত্মবিশ্বাস কমতে থাকে। তারপর মাঠে নেমে চাপ কাটাতে আগ্রাসী ব্যাটিং করা সহজ হয় না। ভারতীয় ব্যাটারদের প্রতি সমবেদনা জানাই। পরিস্থিতি সত্যিই কঠিন। তবে এটাই টেস্ট ক্রিকেট।'

তৃতীয় টেস্টে আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছে। ৯ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যে ফলের পর ইনদওরের বাইশ গজ নিয়ে বিতর্কের শেষ নেই। এমনকী, ক্রিকেটপ্রেমীরাও প্রশ্ন তুলছেন এরকম ঘূর্ণি পিচের সার্থকতা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'নিজেদের জালে নিজেরাই জড়াল ভারত।' একজনের মন্তব্য, 'নিজেরা স্যুইপ খেলতে পারে না, আর ঘূর্ণি পিচ!' একজনের মন্তব্য, 'একপেশে ম্যাচ করতে গিয়ে সত্যি সত্যিই একপেশে ম্যাচ করে ফেলল টিম ইন্ডিয়া। জানতে ইচ্ছে করছে কৌশলটি কী?'            

আরও পড়ুন: এক ফ্রেমে সৌরভ-কুম্বলে, মুম্বইয়ে কি করছেন দুই কিংবদন্তি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget