এক্সপ্লোর

IND Vs AUS, Match Highlights: চিন্নাস্বামীতে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

India vs Australia: শেষ পর্যন্ত ১৫৪/৮ স্কোরে আটকে যায় অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ জেতে ৬ রানে। শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করলেন অর্শদীপ।

বেঙ্গালুরু: সিরিজের প্রথম তিন ম্যাচে দেখা গিয়েছিল চার-ছক্কার বন্যা। কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেই হল হাড্ডাহাড্ডি টক্কর। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে শেষ হাসি হেসেছিল ভারত। সিরিজ জয়ও সেখানেই নিশ্চিত হয়ে যায়। রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি কার্যত নিয়মরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছিল।

আর সেই ম্যাচে নাটকীয়ভাবে জিতল ভারত (Team India)। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে সিরিজ জিতে নিল ৪-১ ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৬০/৮। ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে তুলতে হতো ১৬১ রান। সেখান থেকে ম্যাচের রাশ কখনও গিয়েছে ভারতের হাতে, কখনও অস্ট্রেলিয়ার হাতে। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য বাকি ছিল ১০ রান। ম্যাথু ওয়েডকে প্রথম বলেই পরাস্ত করেন অর্শদীপ সিংহ। যিনি তার আগে পর্যন্ত বল হাতে খুব একটা নজর কাড়তে পারেননি। শেষ ওভারে তাঁর প্রথম বল ওয়েডের মাথার ওপর দিয়ে চলে যায়। ওয়াইড দেওয়ার জন্য আবেদন করেন অজ়ি অধিনায়ক। কিন্তু আম্পায়াররা ওভারের জন্য বরাদ্দ একটি বাউন্সার হিসাবে বলটিকে চিহ্নিত করেন। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়েড। পরের বলেও তিনি রান পাননি। তৃতীয় বলে ওয়েডকে (১৫ বলে ২২ রান) ফিরিয়ে বিরাট ধাক্কা দেন অর্শদীপ। শেষ পর্যন্ত ১৫৪/৮ স্কোরে আটকে যায় অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ জেতে ৬ রানে। শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করলেন অর্শদীপ।

বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরীক্ষা নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মুকেশ কুমারও। ৪ ওভারে ৩২ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন মুকেশ। যার মধ্যে ১৭তম ওভারে পরপর ২ বলে ম্যাথু শর্ট ও বেন ডোয়ারশ্যুইসকে ফিরিয়ে ভারতের হয়ে প্রত্যাঘাত করেন ডানহাতি পেসারই।

প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড় - ভারতের দুই ওপেনার শুরুটা করেছিলেন আগ্রাসী মেজাজে। মাত্র ৪ ওভারে ৩৩ রান যোগ করেন দুজনে। তবে ১৫ বলে ২১ রান করে জেসন বেহরেনডর্ফের বলে যশস্বী ফিরতেই ভারতীয় ইনিংসে ধস নামে। পরপর ফিরে যান রুতুরাজ (১২ বলে ১০ রান), সূর্যকুমার যাদব (৭ বলে ৫ রান), রিঙ্কু সিংহ (৮ বলে ৬ রান) ও জিতেশ শর্মা (১৬ বলে ২৪ রান)। একটা সময় ১৩.১ ওভারে ৯৭/৫ হয়ে গিয়েছিল ভারত।

সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই শ্রেয়স আইয়ারের। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন শ্রেয়স। নাথান এলিসের বলে তিনি যখন বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরলেন, শ্রেয়সের নামের পাশে জ্বলজ্বল করছে ৩৭ বলে ৫৩ রান। তাঁকে যোগ্য সঙ্গত করেন অক্ষর পটেল। ২১ বলে ৩১ রান করেন বাঁহাতি অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৪৬ রান যোগ করে তাঁরাই নিশ্চিত করেন যে, লড়াকু স্কোর বোর্ডে তুলতে পারবে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৬০/৮। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট বেহরেনডর্ফ ও ডোয়ারশ্যুইসের।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget