এক্সপ্লোর

IND vs AUS: কাল যুব বিশ্বকাপের ফাইনাল, কখন, কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ?

U19 World Cup Final: এবার জিতলে সংখ্যাটা হাফ ডজন হবে। টুর্নামেন্টে কোনও ম্য়াচ এখনও পর্যন্ত না হারা ভারতই কিন্তু আগামীকালের ম্য়াচে ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে।

বেননি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আগামীকাল ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল উদয় সহরণের দল। অন্য়দিকে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে অজি শিবির। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক পাঁচবার এই খেতাব জিতেছে ভারত। এবার জিতলে সংখ্যাটা হাফ ডজন হবে। টুর্নামেন্টে কোনও ম্য়াচ এখনও পর্যন্ত না হারা ভারতই কিন্তু আগামীকালের ম্য়াচে ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে। প্রথমবার ২০০০ যুব বিশ্বকাপে মহম্মদ কাইফের নেতৃত্বে জিতেছিল ভারত।

কাদের ম্যাচ?

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া

কোথায় খেলা?
ম্য়াচটি দক্ষিণ আফ্রিকার বেননিতে আয়োজিত হবে

কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে 

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে খেলা দেখা যাবে

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেটে জয় ছিনিয়ে নিল উদয় সহরনের দল। রেকর্ড ১৭১ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন সচিন দাস ও উদয় সহরন। এই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে এবার ষষ্ঠবার যুব বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে। 

২৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে ভারতীয় ব্য়াটাররা প্রতি ম্য়াচে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছিলেন। কিন্তু এদিন আদর্শ সিংহ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। কূলকর্নী ১২ রান করেন মাত্র। ভারতের সবচেয়ে সফল ব্যাটার মুশির খান মাত্র ৪ রান করেন। প্রিয়াংশু মোলিয়াও ৫ রানের বেশি করতে পারেননি। ৩২ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল একটা সময় ভারত। সেখান থেকেই সচিন দাস ও উদয় সহরন মিলে ১৭১ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। এই পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়। সচিন ৯৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অল্পের জন্য শতরান মিস করেন তিনি। শেষ ওভারে রক্তচাপ বেড়ে গিয়েছিল উদয় আউট হওয়ার সঙ্গে সঙ্গে। তিনি ৮১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে রাজ লিম্বা ৪ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget