এক্সপ্লোর

Ind vs Aus: আঙুলের চোট সারেনি, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই স্টার্ক, কারা আছেন অস্ট্রেলিয়া দলে?

Australia: দলে রয়েছেন চার স্পিনার। যাঁদের মধ্য়ে রয়েছেন নবাগত অফস্পিনার টড মারফি। যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি।

সিডনি: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। নাগপুরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্য়তম সেরা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তবে ভারতের বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজের দলে রাখা হয়েছে স্টার্ককে। দলে রয়েছেন চার স্পিনার। যাঁদের মধ্য়ে রয়েছেন নবাগত অফস্পিনার টড মারফি। যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি।                                                              

কী হয়েছে স্টার্কের?                                          

অজি শিবিরের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় তাঁর আঙুলে যে চোট লেগেছিল, যে কারণে তিনি তৃতীয় টেস্টে খেলতে পারেননি, সেই চোটই ভোগাচ্ছে স্টার্ককে। বুধবার অস্ট্রেলিয়ার নির্বাচকেরা জানিয়েছেন যে, স্টার্ক প্রথম টেস্টে খেলতে পারবেন না। ৯ ফেব্রুয়ারি থেকে যা নাগপুরে শুরু হওয়ার কথা। আপাতত অস্ট্রেলিয়া দলের সঙ্গে স্টার্ক আসছেনও না। তিনি দিল্লিতে দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন।                            

ভারতের মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। যে কারণে দলে রাখা হয়েছে চার স্পিনারকে। নাথান লায়ন, অ্যাশটন আগর, মিচেল সোয়েপসন ও মারফি। মার্কাস হ্যারিসকে পাওয়া যায়নি। বাড়তি ব্যাটার হিসাবে রাখা হয়েছে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বকে। কোনও বাড়তি উইকেটকিপার রাখা হয়নি। কোনও কারণে অ্যালেক্স ক্যারি চোট পেলে তাই কিপিং করবেন হ্যান্ডসকম্ব।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Australia (@cricketaustralia)

অস্ট্রেলিয়ার পুরো দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, অ্যাশটন আগর, নাথান লায়ন, মিচেল সোয়েপসন, টড মার্ফি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও লান্স মরিস।

আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget