এক্সপ্লোর

Ind vs Aus: ভারতে সর্বনিম্ন রানের ইনিংস, বাঁহাতিদের বিপর্যয়, নাগপুরে এক রাশ লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

Nagpur Test: নাগপুর টেস্টে এমন কিছু রেকর্ড হল, যা ভারতীয় শিবিরকে উজ্জীবিত করে তুলবে।

নাগপুর: আড়াই দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে চার টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। নাগপুর টেস্টে এমন কিছু রেকর্ড হল, যা ভারতীয় শিবিরকে উজ্জীবিত করে তুলবে।

৯১ - দ্বিতীয় ইনিংসে যে রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে ২০০৪ সালে মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে টেস্টে সব মিলিয়ে ইনিংসে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৮১ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে ৮৩ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

২৬৮ - নাগপুরে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া ২৬৮ রান তুলেছে। ভারতের বিরুদ্ধে দুই ইনিংসে অল আউট হয়েছে, এরকম ম্যাচে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৪ সালে মুম্বই টেস্টে দুই ইনিংসে ২০৩ ও ৯৩ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ২৯৬ রান উঠেছিল সেই টেস্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে। এশিয়ার মাটিতে দুই ইনিংস মিলিয়ে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৫৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ২৬৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ নিয়ে পাঁচবার টেস্টে ইনিংসে জিতল ভারত।

২৫ - টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের (R Ashwin)। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার (Ind vs Aus)। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। এবং ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের (Anil Kumble) রেকর্ড। কিংবদন্তি লেগস্পিনার টেস্টে দেশের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। এবার কুম্বলের সঙ্গে একই কীর্তি গড়ে ফেললেন অশ্বিনও। তবে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে মুথাইয়া মুরলীধরনের। শ্রীলঙ্কার কিংবদন্তি ৪৫ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার আর এক স্পিনার রঙ্গনা হেরাথ দেশের মাটিতে টেস্টে ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। 

৬.৭ - নাগপুরে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারদের গড়। কোনও টেস্ট ম্যাচে দশ উইকেট পড়েছে, এরকম ক্ষেত্রে এটা দ্বিতীয় সর্বনিম্ন। ২০১৯ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের গড় ছিল ৫.৮। নাগপুরে অস্ট্রেলিয়ার পাঁচ বাঁহাতি ব্যাটার দুই ইনিংস মিলিয়ে মোট ৬৭ রান তুলেছেন। যেখানে ভারতের দুই বাঁহাতি ব্যাটার ১৫৪ রান তুলেছিলেন।

১০ - নাগপুরে অস্ট্রেলিয়ার মোট এলবিডব্লিউয়ের সংখ্যা। টেস্টে এটা তাদের সর্বোচ্চ।

৪৯ - মার্নাস লাবুশেনের প্রথম ইনিংসের স্কোর। এই টেস্টে এটাই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ। এই প্রথম ভারতের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করলেন না।

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget